'কাল আসবেন, পারিশ্রমিকের ১ টাকা নিয়ে যাবেন', সুষমাকে নিয়ে শেষ সময়ের স্মৃতি ভুলতে পারছেন না হরিশ
সুষমাকে নিয়ে শেষ স্মৃতি ভুলতেপারছেন না হরিশ
রাত তখন ৮:৫০ মিনিট , কূলভূষণ মামলায় ভারতের তরফের আইনজীবী হরিশ সালভের কাছে আসে একটি ফোন। ফোন তুলতেই ওপার থেকে কণ্ঠস্বর ভেসে আসে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। সুষমা চেনা মেজাজে হরিশ সালভেকে বলেন ,'কাল আসবেন , আপনার পারিশ্রমিকের ১ টাকা নিয়ে যাবেন।' প্রসঙ্গত, ভারতের হয়ে আন্তর্জাতিক আদালতে হরিশ সালভে হাই প্রোফাইল কূলভূষণ যাদব মামলায় তুমুল লড়াই করে প্রাথমিক সাফল্য এনে দিয়েছেন। আর এই আইনি লড়াইের পারিশ্রমিক হিসাবে তিনি ১ টাকা ধার্য করেছেন। সেই পারিশ্রমিক নেওয়ার জন্যই হরিশকে মঙ্গলবার রাত ন'টা নাগাদ ফোন করে 'কাল' আসতে বলেন প্রাক্তন বিদেশমন্ত্রী।

প্রসঙ্গত, এদিন সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের অন্ত্যেষ্টী সম্পন্ন হবে। দেশের অন্যতম দাপুটে বিদেশমন্ত্রী ছাড়াও সুষমা স্বরাজের প্রয়াণে তাঁর বাসভবনে গিয়ে এদিন শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।












Click it and Unblock the Notifications