পুলওয়ামার বদলায় খুশির আমেজ, তুচ্ছ রাজনীতিকে দূরে সরিয়ে মোদী-রাহুলরা এক

পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলা কেড়েছিল ৪৪ জওয়ানের প্রাণ। ১২ দিন পর মাত্র ২০ মিনিটের অপারেশনে বায়ুসেনা নিশ্চিহ্ন করে দিল পাক অধিকৃত কাশ্মীরের তিন-তিনটি জঙ্গি ঘাঁটি।

পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলা কেড়েছিল ৪৪ জওয়ানের প্রাণ। ১২ দিন পর মাত্র ২০ মিনিটের অপারেশনে বায়ুসেনা নিশ্চিহ্ন করে দিল পাক অধিকৃত কাশ্মীরের তিন-তিনটি জঙ্গি ঘাঁটি। পাক অধিকৃত কাশ্মীরে মাসুদ আজহারের সাম্রাজ্য তছনছ করে প্রত্যাঘাত করল ভারত। আর প্রত্যাঘাতকে একযোগে সমর্থন জানাল দেশের সমস্ত রাজনৈতিক দল।

পুলওয়ামার বদলায় দেশে খুশির আমেজ, তুচ্ছ রাজনীতিকে দূরে সরিয়ে মোদী-রাহুলরা এক

মঙ্গলবার এই মর্মে সর্বদলীয় বৈঠকে দেশের সমস্ত রাজনৈতিক দলের ভূয়সী প্রশংসা করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন, ভারত এক সুরে আওয়াজ তুলেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সেখানে কোনও বিরোধ নেই, ভেদাভেদ নেই। সবাই ভারতীয় সেনার প্রশংসা করেছে উচ্চৈস্বরে। এর থেকে বড় একতার ছবি আর কী হতে পারে! সরকারের ভূমিকাকে সকলে সমর্থন করেছে। আমি রাজনৈতিক দলগুলির এই ভূমিকায় খুশি।

এদিনের বৈঠকে, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, আমরা জঙ্গি ঘাঁটিতে হামলা করেছি। পুলওয়ামায় আমাদের সেনাদের শহিদ হতে হয়েছিল, তার জবাব দেওয়া হয়েছে। এই অভিযানের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেওর সঙ্গেও আমাদের কথা হয়েছে। তাঁকে আমরা অবগত করেছি।

উল্লেখ্য, এদিন ভারতীয় সেনার মূল টার্গেট ছিল মাসুদ আজহারের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। এই সেনা অভিযানে মাসুদ আজহারের দাদা ইব্রাহিম আজহার, ভাই তালহা সইফ, শ্যালক ইউসুফ আজহার, কাশ্মীরের জইশ প্রধান মুফতি আজহার খান কাশ্মীরি ও আর এক শীর্ষ নেতা মৌলানা ওম্মরকে খতম করা গিয়েছে। এই অপারেশনে মাসুদ আজহারের গড়ে তোলা সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে।

মোদী জমানায় ভারতের দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক শুধু পুলওয়ামা-কাণ্ডের বদলা নয়, এই পাল্টা হামলা কান্দাহার বিমান ছিনতাই করে মাসুদ আজহারকে ছাড়িয়ে নিয়ে যাওয়ারও বদলা হিসেবে গণ্য হচ্ছে। ভারতীয় সেনা মাসুদের সাম্রাজ্যকে ধ্বংস করে কড়া বার্তা দিয়েছে। এরপর যে মাসুদ স্বস্তিতে থাকতে পারবে না, সে বার্তাও দেওয়া হয়েছে এদিন। বালাকোট, চকোটি, মুজাফ্ফরবাদে তিনটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে প্রায় ৩০০ জঙ্গিকে খতম করা গিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+