২৬/১১-র মাস্টারমাইন্ডের পাক-যোগে জাতিসঙ্ঘ মাত, ভিডিওতে শুনুন সুষমার গর্জন

৯/১১-র মাস্টারমাইন্ডের মৃত্যু হলেও এখনও স্বমহিমায় বিরাজমান ২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সঈদ। তিনি এখনও পাকিস্তানে রয়েছেন। পাকিস্তানে নিরাপদে ঘুরে বেড়াচ্ছেন।

৯/১১-র মাস্টারমাইন্ডের মৃত্যু হলেও এখনও স্বমহিমায় বিরাজমান ২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সঈদ। তিনি এখনও পাকিস্তানে রয়েছেন। পাকিস্তানে নিরাপদে ঘুরে বেড়াচ্ছেন। আবার ভোটেও দাঁড়াচ্ছেন। তাহলে কীভাবে আলোচনা সম্ভব? রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন থেকে ইসলামাবাদকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

২৬/১১-র মাস্টারমাইন্ডের পাক-যোগে জাতিসঙ্ঘ মাত

তিনি বলেন, পাকিস্তানের কথায় আর কাজের মধ্যে কোনও ফারাক নেই। তারা মুখে এক আর কাজে আর এক। এই দুমুখো নীতি নিয়েই চলছে বরাবর। শনিবার জাতিসঙ্গের সাধারণ অধিবেশনে প্রতিবেশী দেশের বিরুদ্ধে গর্জে উঠলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি এদিন নাম না করে ইমরান খানকে কটাক্ষ করেন। বলেন, সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে কোনও কথা নয়। বৈঠক-আলোচনায় বসার পরিবেশই নেই।

উল্লেখ্য সম্প্রতি পাকিস্তানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। সেইমতো দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা স্থির না হলেও বিদেশমন্ত্রক পর্যায়ে আলোচনার স্থির হয়। কিন্তু পরে তা বাতিল করে দেওয়া হয়। সেই প্রসঙ্গেই তোপ দাগেন ইমরান খান। প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে টুইট করেন ইমরান খান।

এদিন সেই প্রসঙ্গেই সুষমা স্বরাজ বলেন, আমাদের প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদ বিস্তারের ক্ষেত্রেই শুধু দক্ষ নয়, তারা দক্ষতা অর্জন করেছে কাজ প্রত্যাখ্যান করার ক্ষেত্রেও। বারবার তারা নানা মিথ্যাচার করেছে। এখনও সেই ধারা বজায় রেখেছে। পাকিস্তানের সবথেকে বড় মিথ্যাচার হল- ওসামা বিন লাদেনকে পাকিস্তানে দেখা গিয়েছিল, তা অস্বীকার করা।

সেই ৯/১১-র মাস্টারমাইন্ড মারা গিয়েছেন, কিন্তু ২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সাঈদ আজও ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তে। ভারতকে ধমকাচ্ছে, ভোটে লড়ছে, সবই হচ্ছে পাকিস্তানে থেকে। আর পাকিস্তান সমস্তরকম আলোচনার সম্ভাবনা বারবার সাইডলাইনে পাঠিয়ে দিয়েছে। এমনকী জাতিসংঘের ইউএনজিএ'র ডাকা ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকও সাইডলাইনে পাঠানো হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+