Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মীরা কুমারকে আক্রমণ করতে পুরনো কাসুন্দি ঘাঁটলেন সুষমা স্বরাজ, সঙ্গে পোস্ট করলেন ভিডিও

২০১৩ সালের একটি ভিডিও পোস্ট করে রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমারকে আক্রমণ করলেন সুষমা স্বরাজ। প্রশ্ন তুললেন মীরা কুমারের নিরপেক্ষতা নিয়ে।

২০১৩ সালের একটি ভিডিও তুলে ধরে এবার বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমারকে আক্রমণ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। লোকসভার বিরোধী দলনেত্রী থাকাকালীন তৎকালীন স্পিকার মীরা কুমার তাঁকে বলতে বারবার বাধা দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন সুষমা। এমনকি ইউপিএ সরকার তাঁর বক্তব্যে দুর্নীতি করেছিল বলে পোস্ট করেছেন বিদেশমন্ত্রী। ভিডিওর পাশাপাশি একটি দৈনিকের লিঙ্কও পোস্ট করেছেন সুষমা।

ভিডিওতে দেখা যাচ্ছে ,২০১৩ সালে লোকসভায় বক্তব্য রাখছিলেন সেসময়ের বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ। কিন্তু তৎকালীন লোকসভার স্পিকার মীরা কুমার কিছুতেই তাঁকে বলতে দিচ্ছেন না। পরে সুষমা অভিযোগ করেন, কেন্দ্রীয় মন্ত্রীরা যখন সংসদে হইহট্টগোল করছিলেন, তখন স্পিকার তাঁকে 'রক্ষা' করার কোনও প্রচেষ্টাই করেননি। রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিদেশমন্ত্রী।

গত সপ্তাহেই এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রাম নাথ কোবিন্দের বিরুদ্ধে মীরা কুমারের নাম ঘোষণা করেছে ১৭টি বিরোধী দল। তারপর থেকেই রাইসিনা হিলস দখলের লড়াই জোরদার হয়েছে যুযুধান দু'পক্ষের মধ্যে। মীরা কুমারের বিরুদ্ধে ভিডিও পোস্ট করে প্রচার চালানোর কর্মসূচিও নেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+