'ভারতের স্বাধীনতা মধ্যরাতেই এসেছিল', মহারাষ্ট্র ইস্যুতে টিপ্পনী সুশীল মোদীর

'ভারতের স্বাধীনতা মধ্যরাতেই এসেছিল', মহারাষ্ট্র ইস্যুতে টিপ্পনী সুশীল মোদীর

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নির্বাচন প্রসঙ্গে চলা রাজনৈতিক নাটকীয়তা প্রসঙ্গে মুখ খুললেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী। শনিবার কাকভোরে রাজ্যপালের সিদ্ধান্তে বিজেপির দেবেন্দ্র ফড়নবিসের মুখ্যমন্ত্রী ও এনসিপির পক্ষ থেকে অজিত পাওয়ারের উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ প্রসঙ্গেও এদিন কথা বলতে দেখা যায় তাকে।

ভারতের স্বাধীনতা মধ্যরাতেই এসেছিল, মহারাষ্ট্র ইস্যুতে টিপ্পনী সুশীল মোদীর


এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা বিহারের উপ মুখ্য সুশীল মোদী টুইটারে লেখেন যে এখন মাঝরাতেই দেশের অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটছে। হিন্দিতে তিনি টুইট করে তিনি বলেন, "মহারাষ্ট্রে মাঝরাতে রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার ও এবং নতুন সরকার গঠনের জন্য বিলাপ করছেন তাদের জেনে রাখা উচিত যে মধ্যরাতেই ভারত তার স্বাধীনতা অর্জন করেছিল। পাশাপাশি ব্রিটিশদের ওই ইউনিয়ন জ্যাকও রাতের বেলাই নামিয়ে রাখা হয়েছিল।"

নবরাত্রির সময় শক্তির দেবীর আরাধনা এবং দিওয়ালির সময় লক্ষ্মী পূজোও রাতে হয় বলেও জানান তিনি। এদিকে তীব্র রাজনৈতিক টানাপোড়ন শেষে চমকপ্রদ ভাবে শনিবার ভোরে বিজেপির পক্ষ থেকে দেবেন্দ্র ফড়নবিস এবং এনসিপির অজিত পাওয়ার শনিবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।

এরপরই সরকার গঠন প্রসঙ্গে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা ও কংগ্রেস। এনসিপির অজিত পাওয়ার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিধায়ক কেনাবেচা করার। কংগ্রেস শিব সেনার যৌথ আবেদনের পরই রবিবার সুপ্রিম কোর্ট সোমবার সকাল দশটার মধ্যে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ও অজিত পাওয়ারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা জানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+