সরকারি সাক্ষী হতে চেয়ে সুশীলের চিন্তা বাড়ল সহযোগী, তারকার কথাতেই মার?
সাগর রানা হত্যাকাণ্ডে সরকারি সাক্ষী হতে পারেন সুশীলের বন্ধু, অভিযুক্তের কথাতেই মার?
সাগর রানা হত্যাকাণ্ডের তদন্তে সরকারি সাক্ষী হতে রাজি হয়েছেন মূল অভিযুক্ত সুশীল কুমারের বন্ধু। তাতে অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগীরের সমস্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ঘটনার আরও এক অভিযুক্ত তথা প্রত্যক্ষদর্শীর কথায়, সুশীলের নির্দেশেই নাকি মারধর করা হয় সাগরকে। এতকিছুর পরেও নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন ভারতীয় কুস্তিগীর।

রাজসাক্ষী হতে রাজি প্রিন্স
সুশীল কুমারের বিড়ম্বনা বাড়িয়ে তুলল তাঁরই অন্যতম ঘনিষ্ঠ সহযোগী প্রিন্স। যিনি সাগর রানা হত্যাকাণ্ডে সরকারি সাক্ষী হতে রাজি হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার অন্যতম অভিযুক্ত প্রিন্স ৪ মে ছত্রসল স্টেডিয়ামে হাজির ছিলেন। তার নাম সাগর রানাকে মারধরের ঘটনায় বিশেষভাবে জড়িয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তদন্তকারীরা। তাঁদের বক্তব্য, সাগরকে মারধরের মুহুর্ত প্রিন্সকেই মোবাইল-ক্যামেরাবন্দি করে রাখতে বলেছিলেন সুশীল। পুলিশি জেরায় ধৃত কুস্তিগীরের সহযোগী সে কথা স্বীকার করেছেন বলেও জানানো হয়েছে।

সুশীলের কথাতেই মার
সাগর রানা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া ভিজেন্দরের বয়ান সুশীল কুমারের বিরুদ্ধেই গিয়েছে। ৪ মে ছত্রসল স্টেডিয়ামে নিজের উপস্থিতির কথা স্বীকার করেই কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে ভিজেন্দর। ওই কুস্তিগীরের কথায়, গোটা ঘটানার নেতৃত্ব দিয়েছিলেন সুশীলই। দেশের কৃতী কুস্তিগীরের কথাতেই সাগর রানাকে মারধর করা হয়েছিল বলেও পুলিশি জেরায় নাকি জানিয়েছে ভিজেন্দর। যাকে দিল্লির টিকরি গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আদালতে ফের মামলা খারিজ
সুশীল কুমার সম্পর্কে সংবেদনশীল খবর প্রচারের ওপর রাশ টানার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন আইনের এক পড়ুয়া। সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি। জানিয়ে দেন যে জনস্বার্থ মামলা এমন কোনও ব্যক্তির বিরুদ্ধে করা যায় না, যিনি নিজেই সজাগ রয়েছেন। উল্লেখ্য এর আগে দিল্লির রোহিনী আদালতেও সুশীল কুমারের আগাম জামিনের আবেদন খারিজ হয়েছিল।
ছবি সৌজন্যে : দিল্লি পুলিশ

একে একে সব হারাচ্ছেন সুশীল
৪ মে ছত্রসল স্টেডিয়ামে সাগর রানাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনায় জড়িত সন্দেহে গত ২৩ মে সুশীল কুমারকে দিল্লি থেকেই গ্রেফতার করেছিল পুলিশ। এরপর রেলের চাকরি থেকে সাসপেন্ড হয়েছেন অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগীর। এমনকী ভারতীয় কুস্তি ফেডারেশনের বার্ষিক চুক্তি থেকে সুশীলকে বাদ দেওয়া হতে পারে বলেও খবর। যদিও নিজেকে নির্দোষ বলেই দাবি করে আসছেন ভারতীয় কুস্তিগীর।












Click it and Unblock the Notifications