মোদীকে বেতন দিতে দেরি! ক্ষুব্ধ হয়ে যা করলেন তিনি

বেতন পাচ্ছেন না মন্ত্রী মোদী! না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা এখানে বলা হচ্ছে না, এই ঘটনা ঘটেছে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর সঙ্গে।

বেতন পাচ্ছেন না মন্ত্রী মোদী! না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা এখানে বলা হচ্ছে না, এই ঘটনা ঘটেছে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর সঙ্গে। তাঁর মাসিক বেতন না পাওয়া নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী চিঠি পাঠিয়েছেন মন্ত্রিসভার সচিবালয়ের । আর ঘটনার কথা সামনে আসতেই বিশাল শোরগোল পড়ে গিয়েছে পাটনাতে।

মোদীকে বেতন দিতে দেরি! ক্ষুব্ধ হয়ে যা করলেন তিনি

বিহারের এক স্থানীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, সুশীল মোদীর বেতন ১৪ মার্চের মধ্যে তাঁর অ্যাকাউন্টে আসবার কথা ছিল। কিন্তু তা না আসায় ক্ষুব্ধ উপমুখ্যমন্ত্রী তৎপর হন নিজেই। প্রশাসন সূত্রে নির্দেশ পাঠানো হয় , যে আমলারা এই গোটা বিষয়ের জন্য দায়ী, তাঁদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এদিকে, উপমুখ্যমন্ত্রীর চিঠি মন্ত্রিসভার মুখ্য সচিবকে পাঠানো হয়েছে। সচিবালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, এই ঘটনার জন্য় উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে। শুধু উপমুখ্যমন্ত্রীই নন, বিহার সরকারের বহু আমলাই বেতন পেতে সমস্যায় ভুগছেন। তাঁদের নিয়েও সরব হয়েছেন সুশীল মোদী।

মোদীকে বেতন দিতে দেরি! ক্ষুব্ধ হয়ে যা করলেন তিনি

প্রশ্ন উঠছে, এমন কী ঘটনা ঘটল যার জেরে খোদ উপমুখ্যমন্ত্রী থেকে আমলাদের একাংশ বেতন থেকে বঞ্চিত হচ্ছেন? সরকারী কর্মীদের কাজের এমন অবহেলা রীতিমত সমালোচনার মুখে পড়েছে। তবে ঘটনার নেপথ্যে ভুল প্রযুক্তি নাকি সরকারী কর্মীদের উদাসীনতা তা আপতত নিশ্চিত করে বলা যাচ্ছে না। আশা করা যায়, আর কিছুদিনের মধ্যেই ঘটনার সত্যতা সামনে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+