Sushil Kumar Modi: প্রয়াত সুশীল কুমার মোদী, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২

Sushil Kumar Modi: প্রয়াত বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। গত প্রায় কয়েক বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। আজ সোমবার বর্ষীয়ান বিজেপি নেতার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ রাজনৈতিক মহল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন।

সুশীল কুমার মোদীর (Sushil Kumar Modi) প্রয়ানের পরেই বিহার বিজেপির তরফেও শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন। শ্রদ্ধা জানিয়েছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ শ্রী সুশীল কুমার মোদীর মৃত্যুতে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। বিহার বিজেপির জন্য অপূরণীয় ক্ষতি।

Sushil kumar modi

বলে রাখা প্রয়োজন, গত ছয়মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন সুশীল কুমার মোদী। গত তিন এপ্রিল নিজেই সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করেন। যেখানে তিনি লেখেন, গত ছ'মাস ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছি। সবাইকে বিষয়টি জানানো দরকার মনে হল। এবার লোকসভা নির্বাচনে কিছুই করতে পারবেন না বলেও সোশ্যাল মিডিয়ায় জানান প্রয়াত এই বিজেপি নেতা। তাঁর গলায় ক্যান্সার বাসা বেঁধেছিল। দিল্লির এইমসে চিকিৎসা চলছিল।

সুশীল কুমার মোদী বিহারের রাজধানী পাটনায় ১৯৫২ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী জেসি সুশীল মোদি খ্রিস্টান ধর্মাবলম্বী এবং একজন অধ্যাপক। তার দুই ছেলে, একজনের নাম উৎকর্ষ তথাগত এবং অন্যজনের নাম অক্ষয় অমৃতাংশু। বিহারের রাজনীতিতে সুশীল কুমার মোদী খুবই গুরুত্বপূর্ণ একটি মুখ ছিলেন।

যে কোনও সঙ্কটজনক পরিস্থিতিতে ঠাণ্ডা মাথায় দলের দায়িত্ব সামলেছেন। বিজেপি এবং জেডিইউ সরকারের উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন সুশীল। ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন তিনি। এরপর রাজ্য সভার সাংসদ নির্বাচিত হন।

দেশজুড়ে লোকসভা নির্বাচন চলছে। আর এর মধ্যেই সুশীল কুমার মোদীর প্রয়ান বিহারের রাজনীতিতে বিজেপির কাছে বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+