বিহার বিধানসভা ভোটে বিজেপির টিকিট সুশান্তের পরিবারে, প্রার্থী হচ্ছেন অভিনেতার তুতোভাই
বিহার বিধানসভা ভোটে বিজেপির টিকিট সুশান্তের পরিবারে, প্রার্থী হচ্ছেন অভিনেতার তুতোভাই
সেই সন্দেহই সত্যি হল। বিহারে বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হচ্ছেন সুশান্ত সিং রাজপুতের তুতো ভাই। বিহার ভোটের জন্যই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তৎপর হয়েছিল নীতীশ সরকার এমনই অভিযোগ করেছিল শিবসেনা। বিহারের সুপল জেলার ছাতাপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তিনি।

বিজেপি প্রার্থী সুশান্তের তুতোভাই
বিহারে বিধানসভা ভোটকে টার্গেট করেই নীতীশ কুমার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে সিবিআই দািব করেছিলেন এবং বিহার পুলিস তৎপর হয়েছিল বলে অভিযোগ করেছিল শিবসেনা। সেই দাবিই অবশেষে সত্যি হল। পুরোটাই যে ভোট পরিকল্পনা ছিল তা পরিষ্কার হয়ে গেল বিহারের ছতরপুর কেন্দ্র থেকে সুশান্তের তুতো ভাইকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনিত করার সিদ্ধান্তে।

সুশান্ত আবেগে ভোট জয়
বিহারের ছেলে ছিলেন সুশান্ত সিং রাজপুত। খুব অল্পসময়ের মধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন। বিহারে মানুষের একটা আবেগ সুশান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই আবেগকে কাজে লাগিয়েই ভোট বাক্সবন্দি করতে চাইছে বিজেপি। সেকারণেই সেখানকার পুরনো বিধায়কের পরিবর্তে তাঁকে টিকিট দেওয়া হয়েছে।

শিবসেনার অভিযোগ
সুশান্ত সিং রাজপুত নিয়ে যখন সরব হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত তখন শিবসেনা সঞ্জয় রাউতের সঙ্গে তাঁর বিতণ্ডা চরমে গিয়ে পৌঁছয়। এর পরেই কঙ্গনার নিরাপত্তা বাড়ানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ওয়াই প্লাস ক্যাটেগোরির নিরাপত্তা দেওয়া হয় কঙ্গনাকে। এর পরেই স্পষ্ট হয়ে যায় বিজেপির উদ্দেশ্য। তারপরেই সঞ্জয় রাউত অভিযোগ করেছিলেন বিহারের বিধানসভা ভোটের জন্য সুশান্ত নিয়ে তৎপর হয়েছে মোদী সরকার।

সুশান্তের মৃত্যুর তদন্ত
এখনও পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত বিশ বাঁও জলে রয়েছে। এইমসের রিপোর্টে আত্মহত্যার তত্ব খারিজ করে দেওয়া হয়েছিল। তার পরেই এইমসের আরেক চিকিৎসকের অডিও টেপ ভাইরাল হয়। তাতে উল্লেখ করা হয়েছিল সুশান্তকে হত্যা করা হয়েছিল। তার প্রমাণ সুশান্তের শরীরে ছিল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications