সুশান্তের দেহের ময়নাতদন্তের সঙ্গে হবে করোনার পরীক্ষা, নেওয়া হল স্যাম্পেল
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের(৩৪) দেহের ময়নাতদন্তের পাশাপাশি করা হবে করোনা পরীক্ষা। এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। এদিন দুপুরে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের(৩৪) দেহের ময়নাতদন্তের পাশাপাশি করা হবে করোনা পরীক্ষা। এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। এদিন দুপুরে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ইতিমধ্যেই করোনা পরীক্ষার জন্য সুশান্তের লালারসের নমুনা নিয়েছে মুম্বইয়ের একটি হাসপাতালের ল্যাব।

এদিন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শাহরুখ খান, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত অকালে মেধাবী শিল্পীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। সুপারস্টার শাহরুখ খান বলেন, সুশান্ত তাঁকে খুব ভাল বাসতেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
লকডাউনের সময় অভিনেতা একাই থেকেছেন। দিনকয়েক আগে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানকেও মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।












Click it and Unblock the Notifications