সুশান্ত মৃত্যু তদন্ত: মাদক ষড়যন্ত্রের অভিযোগে রিয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল এনসিবি
সুশান্ত সিং রাজপুত মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর তরফে এবার তাবড় পদক্ষেপ এল। কয়েকদিন ধরেই রিয়ার এক বান্ধুর সঙ্গে হোয়াটস অ্যার চ্যাট প্রকাশ্যে আসে। যেখানে সুশান্তের মাদক সেবন নিয়ে বক্তব্য তুলে ধরে রিয়া। এরপরই ময়দানে নামল নারকোটিকস দল।

এদিন রিয়ার বিরুদ্ধে 'নারকোটিক্স ড্রাগ ও সাইকোট্রপিক সাবসট্যান্স' এর ২০, ২২, ২৭, ২৯ ধারায় মামলা দায়ের করে এনসিবি। শুধু রিয়া নন, তাঁর ভাইয়ের বিরুদ্ধেও একই ধারায় মামলা দায়ের হয়েছে। এনসিবির ডিরেক্টর বর্তমানে সিবিআইয়ের প্রাক্তন কর্তা রাকেশ আস্থানা। যিনি গুজরাতের সাবরমতী এক্সপ্রেস কাণ্ড থেকে শুরু করে লালু প্রসাদের পশুখাদ্য কেলেঙ্কারি সহ একাধিক হাইপ্রোফাইল কেস-এ নেতৃত্ব দিয়েছেন তদন্তে।
এদিকে, ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন এনসিবিকে জানিয়ে দেয় রিয়ার ওই হোয়াটস অ্যাপ চ্যাটের সম্পর্কে। আর তারপরই এনসিবি ব্যবস্থা নেয় বলে খবর। এদিকে, মাদক ষড়যন্ত্রের ঘটনা ঘিরে রিয়ার পাশাপাশি, জয়া সাহা, শ্রুতি মোদী, দীপেশ সাওয়ান্তকেও সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে বলে খবর।












Click it and Unblock the Notifications