Sushant Singh Rajput: 'বেকসুর' রিয়া চক্রবর্তী, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ইতি! রিপোর্টে কী জানাল CBI?

Sushant Singh Rajput: ৫ বছর কাটতে চলল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। তবে শনিবার সেই রহস্যে ইতি টানল সিবিআই। এদিন মুম্বইয়ের আদালতে ক্লোজার রিপোর্ট পেশ করে সুশান্তের মৃত্যুর তদন্তে ইতি টানল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রিপোর্টে উল্লেখ, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। তবে তাঁকে কেউ প্ররোচনা দিয়েছিলেন বলে প্রমাণ মেলেনি।

২০২০ সালের ১৪ জুন মারা গিয়েছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের অগাস্টে সুশান্তের রহস্যমৃত্যুর মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। সুশান্তের প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেছিলেন সুশান্তের বাবা। পাল্টা সুশান্তের পরিবারের বিরুদ্ধে মামলা করে রিয়ার পরিবার। শনিবার দুই মামলারই ক্লোজার রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই।

sushant

মাত্র ৩৪ বছর বয়সী সুশান্তের দেহ উদ্ধার হয়েছিল মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে। অ্যাপার্টমেন্টের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল দেহ। সুশান্তের মৃত্যুর যথাযথ তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দাবি জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী। এমনকী, রিয়া ও সুশান্তের ব্যক্তিগত চ্যাটও আনা হয় তদন্তের আওতায়। সেই চ্যাট পরীক্ষা করে দেখার জন্যে আমেরিকাতেও পাঠানো হয়। তবে তাতে কোনও অসঙ্গতি ধরা পড়েনি বলেই সূত্রের খবর।

Take a Poll

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে কী অভিযোগ ছিল?

সূত্রের খবর, সুশান্তের মৃত্যুর মামলায় ক্লিনচিটই দেওয়া হয়েছে রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারকে। বিহার পুলিশের কাছে দায়ের করা অভিযোগে সুশান্তের বাবা দাবি করেছিলেন, তাঁর ছেলের টাকাপয়সা তছনছ করেছিলেন রিয়া চক্রবর্তী। এতে অভিনেত্রীর পরিবারের যোগসাজশ ছিল বলেও অভিযোগ সুশান্তের বাবার। নানাভাবে সুশান্তকে আত্মহত্যা করতে প্ররোচনা দেওয়া হয়েছিল বলে দাবি ছিল অভিনেতার বাবার। যদিও টেলিভিশনে এক সাক্ষাৎকারে সেই অভিযোগ নস্যাৎ করেন রিয়া।

আইপিএস এসপি নুপুর প্রসাদ সিবিআইয়ের হয়ে সুশান্তের মৃত্যু মামলার তদন্ত করেন। সুশান্তের মৃত্যুতে কোনও অপর ব্যক্তির প্ররোচনার প্রমাণ মেলেনি বলে জানিয়ে দিয়েছে এইমসের ফরেনসিক টিমও। তাহলে এরপর এই মামলার ভবিষ্যৎ কী? ক্লোজার রিপোর্ট পেশ হয়ে গেলেও মুম্বইয়ের আদালতে প্রোটেস্ট পিটিশন দাখিল করতে পারবেন সুশান্তের পরিবার। এদিন বম্বে হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী সতীশ মানেশিণ্ডে বলেন, "কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে রিয়া চক্রবর্তীকে। নির্দোষ হয়েও ২৭ দিনের জন্য তাঁকে জেলে থাকতে হয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+