সুশান্ত মৃত্যু তদন্তে মুম্বই পুলিশের তাবড় কর্তারা কেন সিবিআই স্ক্যানারে! জেরা নিয়ে জল্পনা

সুশান্ত মৃত্যু তদন্তে মুম্বই পুলিশের তাবড় কর্তারা কেন সিবিআই স্ক্যানারে! জেরা নিয়ে কোন বড় তথ্য উঠ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় বুধবারই বড়সড় নির্দেশ এসেছে দেশের শীর্ষ আদালত থেকে। তারপর থেকেই সুশান্তের পরিবার থেকে শুরু কের বক্তকূল এমনকি বেশ কয়েকজন রাজনৈতিক নেতাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উচ্ছ্বসিত বলিউডের একাংশ। এদিকে, আজ থেকে আইন অনুযায়ী নথি হাতে পেলেই তদন্তে নামার কথা সিবিআইয়ের। সেই তদন্তের গতিপ্রকৃতি ঘিরে কিছু তথ্য প্রকাশ্যে আসছে।

স্ক্যানারে কর্তারা!

স্ক্যানারে কর্তারা!

সুপ্রিম নির্দেশের পরদিনই মুম্বই পুলিশের দুই তাবড় কর্তা এবার সিবিআইয়ের নজরে। এক সর্বভারতীয় চ্যানেল সূত্রের দাবি, সিবিআই কর্তারা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে মুম্বই পুলিশের ২ ডিজিপিকে জেরা করবেন।

 কেন হতে চলেছে এই জেরা?

কেন হতে চলেছে এই জেরা?

প্রাথমিকভাবে সূত্রের দাবি, সুশান্ত মামলায় কয়েকটি নথির গোলমাল পাচ্ছে সিবিআই। বহু তথ্য প্রমাণের ফাঁকও রয়ে যাচ্ছে মামলায়। আর তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই এবার সিবিআই প্রথম থেকে বড় পদক্ষেপের পথে হাঁটবে।

বিস্ফোরক তথ্য়!

বিস্ফোরক তথ্য়!

জানা যাচ্ছে , ফেবরুয়ারি মাসে সুশান্তের পরিবার মুম্বইয়ের বান্দ্রা পুলিশকে আগেই জানিয়েছিল যে অভিনেতার জীবন ঘিরে আশঙ্কা রয়েছে। তবে তারপরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করা হচ্ছে পরিবারের তরফে। এই খবর উঠে এসেছে এক সর্বভারতীয় চ্যানেলের সংবাদে।

আর কোন কারণে পুলিশ কর্তারা নজরে?

আর কোন কারণে পুলিশ কর্তারা নজরে?

মুম্বই পুলিশের কর্তা ডিসিপি ত্রিমুখেকে ঘিরেও ধোঁয়াশা রয়ে যাচ্ছে। তিনি সুশান্তের মৃত্যুর পর রিয়ার সঙ্গে ববুবার ফোনে কথা বলেন। রিয়ার কললিস্টেই এসব পাওয়া গিয়েছে। তারপর থেকেই এই ডিসিপিও স্ক্যানারে।

 করোনা টেস্ট, সিবিআই ও সুশান্ত মামলা

করোনা টেস্ট, সিবিআই ও সুশান্ত মামলা

এর আগে , সুপ্রিম কোর্টের নির্দেশের পরই সিবিআইয়ের মুম্বই দফতরে করোনা টেস্ট করতে যায় উদ্ধব ঠাকরের রাজ্যের মুম্বই পুরসভা। সেখানে ২৫ জন করোনা পজিটিভ হয়েছেন বলে খবর। করোনা টেস্টের সঙ্গে সুশান্ত মামলার তদন্তের যোগ রয়েছে কী না , তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+