সুশান্ত মামলায় মাদক যোগ ঘিরে বলিউডের ৪ অভিনেতা স্ক্যানারে! দীপিকাদের পর কোনদিকে নজর এনসিবির
ক্রমেই সুশান্ত মামলার মোড় ঘুরতে শুরু করেছে। একের পর এক নাম মাদক যোগ ঘিরে উঠে আসছে। অন্যদিকে, সুশান্তের বান্ধবী রিয়ার দাবি মাদকের জন্য তাঁকে ব্যবহার করেছেন সুশান্ত। এমন এক জটিলতার পরিস্থিতির মধ্যেই মাদক যোগ মামলায় সমন গিয়েছে তাবড় স্টার দীপিকা, সারাদের কাছে। এরপর এনসিবির পদক্ষেপ ঘিরে জল্পনা তুঙ্গে।

৪ বলিউড অভিনেতা স্ক্যানারে!
এক সর্বভারতীয় চ্যানেলের খবর অনুযায়ী, সুশান্ত মামলায় মাদক যোগ ঘিরে বলিউডের তাবড় ৪ অভিনেতা এবার এনসিবির স্ক্যানারে রয়েছেন। সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ খবর এটাই যে, যে সমস্ত ৪ অভিনেতার নাম এনসিবির তালিকায় উঠে আসছে ,তাঁরা বলিউডের 'A lister' হিসাবে খ্যাত। শোনা যাচ্ছে বলিউডের প্রথন সারির তারকাদের দিকে নজর ঘুরতে শুরু করেছে এনসিবির।

কঙ্গনার বার্তা ও এনসিবি
যেদিন থেকে সুশান্তের মৃত্যু মামলায় কঙ্গনা রানাওয়াত মুখ খুলেছেন সেদিন থেকে তিনি বারবার বলিউডের তারকা ও নেপোটিজম নিয়ে বক্তব্য রাখেন। এনসিবি এই মামলায় পা রাখতেই, কঙ্গনা বলেন, এবার সম্ভবত বলিউডের প্রথন সারির অভিনেতারা স্ক্যানারে আসবেন। এই বক্তব্যের কয়েক সপ্তাহ পরই শোনা যাচ্ছে অভিনেতাদের সম্পর্কে।

আরও তল্লাশি হবে মুম্বই জুড়ে!
শোনা যাচ্ছে এই ৪ অভিনেতাকে ঘিরে এবার ফাঁস শক্ত করতে শুরু করে দিয়েছে এনসিবি। মুম্বই শহরে আরও বেশ কিছু তল্লাশি এই ৪ অভিনেতাকে ঘিরে হতে পারে বেল জোরদার খবর রয়েছে।

কীভাবে দীপিকা-শ্রদ্ধার সঙ্গে মাদক যোগের হদিশ মিলল?
জানা গিয়েছে, এনসিবির তরফে বিভিন্ন তারকার হোয়াটস অ্যাপ চ্যাট খতিয়ে দেখা চলছে মাদক মামলার জেরে। আর তার জন্যই দীপিকা ও শ্রদ্ধার হোয়াটস অ্যাপ চ্যাট খতিয়ে দেখা হয়। ২০১৭ সাল থেকে তাঁদের মধ্যে যে কথাবার্তার রেকর্ড পাওয়া গিয়েছে , তাতে মাদক যোগ ঘিরে জল্পনা দানা বাঁধে বলে খবর।












Click it and Unblock the Notifications