পর্দার 'ধোনি' সুশান্ত, সিল্ক স্মিতা থেকে পরভিন-শ্রীদেবী, বলিউডে যে সব তারকাদের মৃত্যু রহস্যময়!

পর্দার 'ধোনি' সুশান্ত, সিল্ক স্মিতা থেকে পরভিন-শ্রীদেবী, বলিউডে যে সব তারকাদের মৃত্যু রহস্যময়!

মানসিক চাপেই কী আত্মহত্যার পথ বেছে নিলেন সুশান্ত সিং রাজপুত। রবিবার দুপুর থেকে দেশবাসীর মন ভার। কয়েক বছরের সীমিত অভিনয় কেরিয়ারে দেশবাসীর মনে জায়গা করে নিতে পেরেছিলেন বলিউডের অত্যতম প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

কাই পো চে থেকে শুরু করে ধোনি দ্যি আনটোল্ড স্টোরি

কাই পো চে থেকে শুরু করে ধোনি দ্যি আনটোল্ড স্টোরি

কাই পো চে থেকে শুরু করে ধোনি দ্যি আনটোল্ড স্টোরি। একের পর এক হিট সিনেমায় তাঁকে দেখা গিয়েছে। কেরিয়ারে এমন সেরা সময়ে হঠাৎ কেন আত্মহত্যা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মানসিক অবসাদ, আত্মহত্যার মতো ঘটনা বার বার দেখেছে বলিউড। সেই তালিকায় এবার জুড়ে গেল সফল অভিনেতা সুশান্ত সিংয়ের নাম।

৩৪ বছরে না ফেরার দেশে চলে গেলেন সুশান্ত

৩৪ বছরে না ফেরার দেশে চলে গেলেন সুশান্ত

মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। টেলিভিশন জগৎ থেকে বড় পর্দায় উঠে এসেছিলেন সুশান্ত। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ধোনির বায়োপিক, এম এস ধোনি দ্যি আনটোল্ড স্টোরি সুশান্তের কেরিয়ারের সেরা সিনেমা।

সিল্ক স্মিতার রহস্য মৃত্যু

সিল্ক স্মিতার রহস্য মৃত্যু

আইটেম গার্ল থেকে বলিউডের অভিনেত্রী হয়ে উঠা। মুম্বইয়ের নিজের আবাসনে আত্মহত্যা করেছিলেন তিনি। কেন আত্মহত্যা, তা অবশ্য জানা যায়নি। সিল্ক স্মিতার জীবন নিয়ে বড় পর্দায় দ্যি ডার্টি পিকচার সিনেমাটি হয়েছিল।

জিয়া খানের আকস্মিক মৃত্যু

জিয়া খানের আকস্মিক মৃত্যু

মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেছিলেন জিয়া খান। প্রতিশ্রুতিমান এই অভিনেত্রীর কেরিয়ার দীর্ঘ না হলেও ধাপে ধাপে পরিচিতি তৈরি করছিলেন। জিয়ার ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছিল। বয়ফ্রেন্ড সূরজ পাঞ্চোলির সঙ্গে ঝামেলার কারণেই জিয়া আত্মহত্যা করেছিলেন বলে পরিবার দাবি করেছিল।

পরভিন ববির রহস্যমৃত্যু

পরভিন ববির রহস্যমৃত্যু

এক সময় পুরুষ হৃদয়ে তুফান তুলতেন পরভিন ববি। অমর আকবর অ্যান্টনি, নামক হালাল, দিওয়ার, শানের মতো সিনেমায় কাজ করেছিলেন পারবিন। সেই পারবিনের মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। ফ্ল্যাটের দরজার সামনে খবরের কাগজ আর দুধের প্যাকেট জমে থাকায় প্রতিবেশীরাই পুলিশে খবর দিলে ফ্ল্যাটের দরজা ভেঙে পরভিনকে উদ্ধার করা হয়েছিল।

শ্রীদেবির রহস্যমৃত্যু

শ্রীদেবির রহস্যমৃত্যু

দুবাইয়ে গিয়ে শ্রীদেবির বাথ টাবে পরে গিয়ে রহস্যমৃত্যু। আত্মহত্যা নাকি দুর্ঘটনা সেই নিয়ে আজও এই নিয়ে জল্পনা রয়েছে। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি মারা যান। বাথটাবে তাঁকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল।

দিব্যা ভারতীর রহস্যমৃত্যু

দিব্যা ভারতীর রহস্যমৃত্যু

বলিউডের এই অভিনত্রীর মাত্র ১৯ বছর বয়সে মুম্বইয়ে ভারসোভার ফ্ল্যাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় । তাঁর মৃত্যু নিয়ে আজও অনেক জল্পনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+