সুশান্ত মৃত্যু তদন্ত: বয়ান বদলাতে শুরু করে দিয়েছেন কে! সিবিআই ক্রমেই থাবা কষাচ্ছে

সুশান্ত মৃত্যু মামলায় ক্রমই থাবা কষাতে শুরু করে দিয়েছে সিবিআই। মুম্বইতে ডিআরডিও অফিসে একের পর এক ব্যক্তিরজেরা পর্ব চলতে শুরু করেছে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায়। এদিন সিদ্ধার্থ পিঠানি সহ আরও একজনের জিজ্ঞাসাবাদ পর্ব চলে।

সুশান্ত মৃত্যু তদন্ত: বয়ান বদলাতে শুরু করে দিয়েছেন কে! সিবিআই ক্রমেই থাবা কষাচ্ছে

উল্লেখ্য, সিবিআই এদিন ১১ ঘণ্টা ধরে সিদ্ধার্থ পিঠানির জেরা করেছে। এরপর সুশান্তের রান্নার পরিচারকের জেরা পর্ব চলে। জানা যাচ্ছে সুশান্তের রান্নার পরিচারক ক্রমেই নিজের বয়ান বদলাতে শুরু করেছেন। তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি সিবিআই লক্ষ্য করতে শুরু করেছে। তাঁকে আরও বার কয়েক জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।এদিকে, সিবিআই সুশান্তের স্টাফ দীপেশ ও রজতকেও জেরা করেছে। জানা গিয়েছে তাঁদের কাছ থেকে বহু তথ্য় পেয়েছে তদন্তকারী দল।

এদিকে সুশান্তের 'সোন চিড়িয়া' ছবির সহ অভিনেতা নরেশ দিবাকর জানিয়েছেন যে, সুশান্ত আত্মঘাতী হতে পারেন,এমন কোনও চিহ্নই তিনি দেখেননি অভিনেতার মধ্যে। তিনি সাফ ভাষায় দাবি করেছেন যে, 'সুশান্তকে খুন করা হয়েছে।' সমস্ত দিক মিলিয়ে ক্রমেই দিন দিন নতুন নতুন মোড় নিচ্ছে সুশান্ত মৃত্যু তদন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+