লকডাউনের নির্দেশিকা নিজেই ভাঙছেন মোদী! প্রধানমন্ত্রীকে একের পর এক বাণ সূর্যকান্তের

লকডাউনের নির্দেশিকা নিজেই ভাঙছেন মোদী! প্রধানমন্ত্রীকে একের পর এক আক্রমণ সূর্যকান্তের

লকডাউনের নির্দেশিকা নিজেই ভেঙেছেন প্রধানমন্ত্রী। এমনটাই অভিযোগ করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দলের কর্মীদের প্রতি দেওয়া ভাষণে সেটাই প্রমাণিত হয়েছে। প্রসঙ্গত সোমবার বিজেপির ৪০ তম প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী বিজেপি নেতা কর্মীদের উদ্দেশে ভিডিও বার্তা দেন। সেখানে তিনি দলের কর্মীদের মানুষের কাছে যাওয়ার কথা বলেন।

দলের নেতা কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দলের নেতা কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিজেপির ৪০ তম প্রতিষ্ঠা দিবসে মোদী বলেন, বিজেপির নেতা কর্মীরা গবির মানুষদের পাশে রয়েছেন। ভবিষ্যতেও থাকতে হবে। গরিবদের রেশনের জন্য অবিরত সেবা অভিযান চালানোর ডাক দিয়েছেন তিনি। বাইরে বেরোলে ফেস কভার দেওয়ার চেষ্টা করতে হবে। তবে তাতে কোনও বাধ্যবাধকতা নেই। তবে যাঁরা গ্রামে যাচ্ছেন, কিংবা ত্রাণে অংশ নিচ্ছেন তাঁদের ফেস কভার অবশ্যই নিতে হবে। পাশাপাশি অন্তত ৫ জনকে মুখ ঢাকার জন্য কাপড় বিতরণ করতে হবে বলেও জানিয়েছেন। বিজেপি কর্মীদের ধন্যবাদ পত্র তৈরি করতে হবে। তাতে সাধারণ মানুষের স্বাক্ষর লাগবে। তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে যাঁরা সামিল হয়েছেন, তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করে মনোবল বাড়াতে হবে। একদিকে বিজেপির নেতা ও কর্মীদের যেমন করোনার মোকাবিলায় আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে, ঠিক তেমনই অন্তত ৪০ জনের মোবাইলে তা ডাউনলোড করার ব্যাপারে সাহায্য করতে হবে।

 সূর্যকান্তের আক্রমণ

সূর্যকান্তের আক্রমণ

এপ্রসঙ্গে টুইট করেছেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন, লকডাউনের নির্দেশিকা নিজেই ভেঙেছেন প্রধানমন্ত্রী। দলের কর্মীদের প্রতি ভাষণ দিয়ে তিনি সেটা ভেঙেছেন। পাশাপাশি লকডাউন ভাঙতে বলেছেনও।

পিএম কেয়ার ফান্ড নিয়ে আক্রমণ

পিএম কেয়ার ফান্ড নিয়ে আক্রমণ

প্রধানমন্ত্রী বলেন, একদিকে বিজেপি নেতা কর্মীরা যেমন করোনা মোকাবিলায় গঠিত পিএম কেয়ার ফান্ডে অর্থ সাহায্য করবেন, ঠিক তেমনই অন্তত ৪০ জনকে বলতে হবে, তাঁরা যেন পিএম কেয়ার ফান্ডে টাকা দান করেন।
এপ্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, পিএম কেয়ার ফান্ড ছাড়া প্রধানমন্ত্রী কিছুকেই কেয়ার করছেন না। সব ধরনের আর্থিক নিয়ম ভাঙা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

 বেকার যুবক ও কর্মীদের জন্য সাহায্যের আহ্বান

বেকার যুবক ও কর্মীদের জন্য সাহায্যের আহ্বান

বেকার যুবক, কৃষক, মহিলা ও কাজ হারানোদের জন্য মাসে জনধন অ্যাকাউন্টে ৫ হাজার করে টাকা আর ৩৫ কেজি করে খাদ্য শস্য তুলে দেওয়ার জন্য দাবি করেছেন সূর্যকান্ত মিশ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+