Ram Navami 2024: সূর্য কিরণ স্পর্শ করল রামলালার কপাল, সূর্যবংশী রামলালার সূর্যতিলক প্রত্যক্ষ করলেন ভক্তরা
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। এবং সূর্যবংশী রামলালার কপাল ছুঁয়ে গেল সূর্যের আলো। সূর্যতিলক সম্পন্ন হল অযোধ্যার রাম মন্দিরে। আরপ সেটা প্রত্যক্ষ করলেন লক্ষ লক্ষ পূন্যার্থী। কেউ অযোধ্যায় কেউ নিজের বাড়িতে বসেই সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকলেন।
রামনবমীতে ঐতিহাসিত সূর্যতিলক হল অযোধ্যার রাম মন্দিরে। আজ তাঁর জন্মদিন। সেই বিশেষ দিনকে আরও বিশেষ করে রাখতে এই সূর্যতিলকের আয়োজন করেছিল অযোধ্যা মন্দির কর্তৃপক্ষ। ঠিক দুপুর ১২টা ১৬ মিনিট নাগাদ সূর্যের কিরণ ছুঁয়ে যায় রামলালার কপাল। তারসঙ্গে চলে আরতি, শঙ্খধ্বনিতে মুখোরিত হয়ে ওঠে রামমন্দির প্রাঙ্গন। এই মােহন্দ্রক্ষণের সাক্ষী থাকার জন্য সকাল থেকে ভিড় করেছিলেন পূন্যার্থীরা।

দর্শনার্থীদের সুবিধার্থে মন্দির চত্ত্বরে এবং অযোধ্যায় প্রায় ৩০০ টি এলইডি স্ক্রিন লাগানো হয়েছিল। তাতে সূর্যতিলকের প্রতিটি মুহূর্ত ধরা হয়েছে। েযহেতু রাম সূর্যবংশী সেকারণে সূর্যতিলকের আয়োজন করা হয়েছিল। ১২টা বেজে ১৬ মিনিট থেকে শুরু হয় এই সূর্যতিলক প্রক্রিয়া। চার মিনিট স্থায়ী হয়েছিল সেটি। এই পুরো কাজটি সম্পন্ন করতে বিজ্ঞানীদের বিশেষ ভূমিকা ছিল। সূর্যের কিরণ রামলালাক কপাল পর্যন্ত পৌঁছে দিতে একাধিক লেন্স এবং আয়নার ব্যবহার করেছেন বিজ্ঞানীরী।
এবার রামনবমী একটু বেশি করেই আলাদা। কারণ এবার অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। সেকরণে গোটা দেশে একটু আলাদা উন্মাদনা নিয়েই রামনবমী উদযাপন করছেন ভক্তরা। অযোধ্যায় গতকাল থেকেই ভক্তদের সমাগম হতে শুরু করেছিল। আজ ভোর তিনটে থেকে খোলা হয়েছিল মন্দিরের দরজা। রাত ১২টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য সেটি খোলা থাকবে। আগে থেকে টিকিট কাটার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছিল।
সূর্যতিলকের আগে রামলালার বিশেষ অভিষেক করানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালেই দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দেশবাসীকে রামলালার সূর্যতিলকের অনুষ্ঠানে সম্মান জানাতে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালানোর অনুরোধ জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন ৫০০ বছর পর অযোধ্যার রাম মন্দিরে রামনবমী উদযাপন করা হল।
গতকাল দুপুর ১টা ১৭ মিনিট থেকেই রামনবমী তিথি শুরু হয়ে গিয়েছে। আজ অর্থাৎ ১৭ কারিখ দুপুর ৩.১৪ মিনিট নাগাদ শেষ হবে তিথি। সেই সময়ের মধ্যে সব পুজা এবং আরতি-অভিষেক সম্পন্ন করতে হবে। আজ অযোধ্যায় ৫৬ ভোট দেওয়া হবে রাম লালাকে। তার মধ্যে তিনরকমের মিষ্টি তো থাকছেই। থাকছে পঞ্চামৃতও। আজ হলুদ রঙের পোশাকে সাজিয়ে তোলা হয়েছিল রামলালাকে।
#WATCH | ‘Surya Tilak’ illuminates Ram Lalla’s forehead at the Ram Janmabhoomi Temple in Ayodhya, on the occasion of Ram Navami.
— ANI (@ANI) April 17, 2024
(Source: DD) pic.twitter.com/rg8b9bpiqh












Click it and Unblock the Notifications