লোকসভা নির্বাচনের আগে PM মোদীর জনপ্রিয়তা বৃদ্ধি! রামমন্দির ও জাতীয়তাবাদকে পিছনে ফেলেছে এই ফ্যাক্টর
মার্চের দ্বিতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে বিজেপি ১৯৫ জনকে নিয়ে তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। অন্য দলগুলি ব্যস্ত তাদের নিজের নিজের প্রস্তুতিতে। প্রধানমন্ত্রী মোদী এনডিএ-র জন্য ৪০০ আসনের টার্গেট বেঁধে বলেছেন, এই লক্ষ্য পূরণ করতে গেলে বিজেপিকে ৩৭০ আসন পেতে হবে।
এই সময়ে করা সমীক্ষায় দেখা গিয়েছে জনগণের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয় অটুট রয়েছে। জনপ্রিয়তার দিক থেকে দেশের অন্য নেতাদের থেকে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১৪ থেকে ২০১৯ আর ২০১৯ থেকে ২০২৪ দুই মেয়াদে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বেশ কিছু পড় পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে রয়েছে ৩৭০ ধারা বাতিল, তিন তালাক বাতিল এবং রাম মন্দির তৈরি। এই তিনটিই করা হয়েছে মোদীর দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে। সমীক্ষায় দেখা গিয়েছে, এইসব কাজ প্রধানমন্ত্রী জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। তবে সমীক্ষায় দেখা গিয়েছে জনপ্রিয়তার বড় কারণ হল দুর্নীতি মুক্ত শাসন ব্যবস্থা। যা শুরু থেকেই দাবি করে আসছেন প্রধানমন্ত্রী মোদী।
উল্লেখ্য যে জি নিউজের জন্য ম্যাট্রিজ একটি সমীক্ষা চালায়। সেই সমীক্ষায় প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তার কারণ জানতে চাওয়া হয়েছিল। সেই সমীক্ষায় ২৮ শতাংশ লোক সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলিকে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কারণ হিসেবে বিবেচনা করেছেন। ২০ শতাংশ মানুষ রামমন্দির এবং ১০ শতাংশ মানুষ জাতীয়তাবাদ এবং ৩৩ শতাংশ মানুষ দুর্নীতিমুক্ত শাসনকে জনপ্রিয়তার কারণ হিসেবে বিবেচনা করেছেন।
প্রসঙ্গত, ২০২৪-এর ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দিরে রামলালাকে পবিত্র করার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানে দেশ-বিদেশের অনেক সেলিব্রিটি ও সাধুরা অংশ নিয়েছিলেন। এর আগে ২০১৯-এ সুপ্রিম কোর্ট রামমন্দির-বাবরি মসজিদ বিতর্কে চূড়ান্ত রায় দেওয়ার সময় বিতর্কিত জমি হিন্দুপক্ষকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সরকার ওই বছরেই তিন তালাক প্রথাও বাতিল করে।
২০১৯-এ দ্বিতীয়বারে ক্ষমতায় আসার পরেই মোদী সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করে রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে। সরকারি সিদ্ধান্তের ফলে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদাও বাতিল করা হয়।
এদিকে আসন্ন লোকসভা নির্বাচনের আগেও সরকার বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল সরকারি প্রকল্পের মাধ্যমে সামনের পাঁচ বছরে বিনামূল্যে রেশন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications