বর্ধিত লকডাউনের জেরে ভারতে ২৩,৪৪০কোটি মার্কিন ডলারের ধাক্কা, বলছে সমীক্ষা
বর্ধিত লকডাউনের জেরে ভারতে ২৩,৪৪০কোটি মার্কিন ডলারের ধাক্কা, বলছে সমীক্ষা
ভারতে লকডাউনের মেয়াদ বেড়েছে ৩রা মে পর্যন্ত, আর এরই জেরে ভারতের অর্থনীতি ২৩,৪৪০কোটি মার্কিন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে, এমনটাই মত ইংরেজ অর্থনৈতিক সংস্থা বারক্লেসের। ২০২০সালে ভারতের জিডিপিকে একই জায়গায় থমকে দিয়েছে করোনা।

বর্ধিত লকডাউনের ঘোষণা
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১৪ই এপ্রিল শেষ হতে চলা লকডাউনের মেয়াদ বেড়ে হয়েছে ৩রা এপ্রিল এবং অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ২০শে এপ্রিলের পর থেকে লকডাউনে ছাড় পেলেও চলবে কড়া নজরদারি। ফলত দেশের অর্থনীতির ক্ষেত্রে জারি জরুরি অবস্থা।

জিডিপি তলানিতে, চরম ক্ষতির মুখে ভারত
মঙ্গলবার বারক্লেসের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে জিডিপি পঙ্গু হয়ে পড়লেও অর্থবর্ষের দিকে দিয়ে দেখতে গেলে ২০২০-২১ বর্ষে জিডিপি বাড়বে মাত্র ০.৮%, যেখানে করোনা প্রবেশের পূর্বে জিডিপি বাড়ার আভাস ছিল প্রায় ৩.৫%।

বারক্লেসের রিপোর্টে আশঙ্কা স্পষ্ট
আর্থিক সংস্থাটির মতে, ভারতে খনি, কারখানা, চাষবাসের মত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় অর্থনীতির কঙ্কালসার রূপ স্পষ্ট। রিপোর্টে বলা হয়েছে, লকডাউনের সম্পূর্ণ সময়সীমা বাড়তে বাড়তে জুনে ঠেকতে পারে, ফলত ভগ্নদশা কাটিয়ে ওঠার সময় বা সুযোগ, কোনোটাই ভারতীয় অর্থনীতির কাছে খুব একটা নেই। বারক্লেসের এমনতর রিপোর্টে কপালে ভাঁজ চওড়া হয়েছে অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলের।












Click it and Unblock the Notifications