কংগ্রেস লড়াই করলেও, মোদীর রাজ্যে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপিই, ইঙ্গিত সমীক্ষায়
গুজরাতে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপিই। লোকনীতি-সিএসডিএস-এর সমীক্ষায় দেখা যাচ্ছে ১৮২ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১১৩ থেকে ১২১টি। এবং কংগ্রেস পেতে পারে ৫৮ থেকে ৬৪টি আসন।
গুজরাতে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপিই। লোকনীতি-সিএসডিএস-এর সমীক্ষায় দেখা যাচ্ছে ১৮২ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১১৩ থেকে ১২১টি। এবং কংগ্রেস পেতে পারে ৫৮ থেকে ৬৪টি আসন। শতাংশের হিসেবে বিজেপি পেতে পারে ৪৬ %, আর কংগ্রেস ৪১%।

তবে সমীক্ষায় অন্য একটি দিক চিন্তায় ফেলতে পারে বিজেপিকে। অগাস্ট এবং অক্টোবর এই দুই মাসে দুটি সমীক্ষা চালানো হয়েছিল। তাতে দেখা যাচ্ছে দুই মাস পরে হওয়া সমীক্ষায় বিরোধী কংগ্রেসের অবস্থান অনেকটাই মজবুত। সেখানে বিজেপির সম্ভব্য ভোটের হার কমতে পারে অনেকটাই।
সমীক্ষায় দেখা যাচ্ছে, তিন মাসেরও কম সময়ে বিরোধী কংগ্রেস সৌরাষ্ট্র, কচ্ছ এবং উত্তর গুজরাতে ভাল ফল করতে পারে। সৌরাষ্ট্র ও কচ্ছে আসন সংখ্যা ৫৮ এবং উত্তর গুজরাতে আসন সংখ্যা ৩২।
সমীক্ষায় দেখা যাচ্ছে, সৌরাষ্ট্রে বিজেপি ও কংগ্রেসের লড়াই হচ্ছে একেবারে নেক টু নেক। দুই দলই সেখানে ৪২ শাতংশ করে ভোট পেতে পারে। ১৯৯৫ থেকে বিজেপির গড় সৌরাষ্ট্রে এবার তাদের বেগ দিতে পারে পাতিদাররা।
২০১৫ সালে বিজেপি এলাকার সবকটি জেলা পঞ্চায়েতে পরাজিত হয়। পাতিদারদের জন্য সংরক্ষণ নিয়ে আন্দোলনের পরেই এই নির্বাচন হয়েছিল। এবারের নির্বাচনে মোরবি, রাজকোট, আমরেলি এবং জামনগর জেলায় বিজেপির ফল খারাপ হওয়ার পূর্বাভাস রয়েছে এই সমীক্ষায়।
অন্যদিকে উত্তর গুজরাতে পশ্চাৎপদ শ্রেণির ভোটব্যাঙ্ক আবার একত্রিত হওয়ায় উত্তর গুজরাতে কংগ্রেসের ভাল ফল হওয়ার সম্ভাবনা।












Click it and Unblock the Notifications