‌সারোগেসি (‌নিয়ন্ত্রক)‌ বিল পাশ হল কেন্দ্রীয় মন্ত্রীসভায়, অপেক্ষা আইন হওয়ার

‌সারোগেসি (‌নিয়ন্ত্রক)‌ বিল পাশ হল কেন্দ্রীয় মন্ত্রীসভায়, অপেক্ষা আইন হওয়ার

কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার রাজ্যসভা নির্বাচন কমিটির সুপারিশগুলিকে অন্তর্ভুক্ত করার পরে সারোগেসি (নিয়ন্ত্রণ) বিলকে অনুমোদন দিয়েছে।

সারোগেসি (‌নিয়ন্ত্রক)‌ বিল পাস

সারোগেসি (‌নিয়ন্ত্রক)‌ বিল পাস

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‌সারোগেসি নিয়ন্ত্রক বিলকে রাজ্যসভার নির্বাচন কমিটির সুপারিশগুলিকে খতিয়ে দেখার পরই তাতে অনুমোদন দেওয়া হয়েছে।'‌ সংসদীয় প্যানেলের সুপারিশ ছিল যে ঘনিষ্ঠ আত্মীয়ই নয় যে কোনও মহিলা তাঁর ইচ্ছাতেই সারোগেট মা হতে পারেন। রাজ্য সভার ২৩ জন সদস্য মিলে এই বিলে ১৫টি গুরুত্বপূর্ণ বদল এনে তবেই সারোগেসি (‌নিয়ন্ত্রক)‌ বিল, ২০১৯ পাশ হয়েছে। যার মধ্যে ‘‌বন্ধ্যাত্ব'‌ নিয়ে যে সংজ্ঞাটি ছিল তা এই বিল থেকে মুছে ফেলা হয়েছে। আগে এই শব্দের অর্থ বোঝাতে বিলে বলা হয়েছিল কোনও দম্পতির সন্তানের জন্য পাঁচ বছর পর্যন্ত অসুরক্ষিত মিলনের পরে গর্ভধারণের অক্ষমতা খুব দীর্ঘ সময়।

সারোগেসি নিয়ে বিভিন্ন অনিয়ম

সারোগেসি নিয়ে বিভিন্ন অনিয়ম

প্রসঙ্গত আইনি সুরক্ষার অভাবে প্রতিদিনই ধাক্কা খাচ্ছে সন্তানকামী দম্পতি ও সারোগেট মায়ের মধ্যেকার চুক্তি। যার ফলে ক্ষতি হচ্ছে জন্ম না হওয়া সন্তানেরই। এতদিন সংসদে এই বিল আটকে থাকার কারণে বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে এই সারোগেসি পদ্ধতিতে। প্রধানত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) নির্দেশিকা এবং মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার (এমসিআই) বিধি মেনে সারোগেসি নিয়ে চুক্তিবদ্ধ হন দু'পক্ষ। লঙ্ঘিত হলে বিচারপ্রার্থী হন অনেকেই। বিভিন্ন বন্ধ্যাত্ব নিরাময় ক্লিনিকের কর্তারা জানাচ্ছেন, সারোগেসি বিল আইন হয়ে না উঠলেও বিভিন্ন সময়ে সেই বিল বা খসড়ায় যখন যেমন সংশোধন হয়, তখন তেমন সংশোধন করে নেওয়া হয় চুক্তিপত্রেও। পরে সেটিকে নোটারি করে নেওয়া হয়। তবে তাঁরাও মনে করছেন, সুনির্দিষ্ট আইন জরুরি।

বলিউডে অনেকেই সারোগেসির মাধ্যমেই মা হন

বলিউডে অনেকেই সারোগেসির মাধ্যমেই মা হন

সারোগেসির মাধ্যমে মা হয়েছেন বলিউডে তো বটেই টলিউডেও এর অনেক নজির রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ফারহা খান (‌তিন যমজ সন্তান)‌, আমির খান-রিনা (‌আজাদ)‌, শাহরুখ-গৌরি খান (‌আব্রাহাম)‌, সিঙ্গল বাবা করণ জোহার ও তুষার কাপুরও সারোগেসির মাধ্যমেই নিজেদের সন্তানের বাবা হয়েছেন। এই তালিকায় নতুন যুক্ত হন শিল্পা শেট্টি কুন্দ্রা। তিনি সারোগেসি মাদারের মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+