লোকসভা ভোটে দার্জিলিঙে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া

বিজেপি
নয়াদিল্লি, ১৩ মার্চ: বাপি লাহিড়ী নয়। লোকসভা ভোটে দার্জিলিং আসনে বিজেপি টিকিটে লড়বেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। বৃহস্পতিবার বিজেপি-র সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

দার্জিলিং আসনে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন খুই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নইলে এই আসনে কোনও দলের পক্ষেই জেতা সম্ভব নয়। বিষয়টি তৃণমূল কংগ্রেস নেতারা মানতে না চাইলেও হাওয়া বুঝেছে বিজেপি। তাই গতবার যশবন্ত সিংকে প্রার্থী করার সময় মোর্চা নেতাদের সঙ্গে কথা বলেছিল বিজেপি। সমর্থন পাওয়ায় বিপুল ভোটে জিতেছিলেন যশবন্ত সিং।

গত ৫ মার্চ তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীতালিকা ঘোষণা করে। প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়াকে দার্জিলিং কেন্দ্রে টিকিট দেওয়া হয়। এর পরই ক্ষোভে ফেটে পড়েন বিমল গুরুং, রোশন গিরি, প্রদীপ প্রধান প্রমুখ প্রথম সারির মোর্চা নেতারা।

মোর্চা নেতাদের রাগের কারণ ছিল দু'টি। প্রথমত, বাইচুংকে প্রার্থী করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতারা পরামর্শ করেননি তাঁদের সঙ্গে। দ্বিতীয়ত, প্রার্থী হওয়ার পর সমর্থন চেয়ে একবারও বাইচুং ফোন করেননি গোর্খা জনমুক্তি মোর্চাকে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে মোর্চা নেতাদের দূরত্ব বেড়েছে দেখে আসরে নেমে পড়ে বিজেপি।

কানাঘুষোয় এর আগে শোনা গিয়েছিল, দার্জিলিং থেকে বিজেপি-র টিকিটে ভোটে দাঁড়াচ্ছেন বাপি লাহিড়ী। কিন্তু শেষমেশ তা আর হয়নি।

বিজেপি দু'জনের নাম বেছেছিল। রাজীবপ্রতাপ রুডি এবং সুরিন্দর সিং আলুওয়ালিয়া। মোর্চা নেতারা দ্বিতীয়জনকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+