পর্ণ ওয়েবসাইটগুলির বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইক! ৬৭টি URL ব্লক করার নির্দেশ

পর্ণ ওয়েবসাইটগুলির বিরুদ্ধে কার্যত সার্জিকাল স্ট্রাইক চালাল মোদী সরকার। ৬৭টি পর্ণ ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিল সরকার। ২০২১ সালে নয়া আইটি নিয়ম নিয়ে আসে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। আর সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল সাইটগুলি।

পর্ণ ওয়েবসাইটগুলির বিরুদ্ধে কার্যত সার্জিকাল স্ট্রাইক চালাল মোদী সরকার। ৬৭টি পর্ণ ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিল সরকার। ২০২১ সালে নয়া আইটি নিয়ম নিয়ে আসে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। আর সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল সাইটগুলি। আর তা সামনে আসার পরেই বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৬৭টি URL ব্লক করার নির্দেশ

টেলিকমিউনিকেশন বিভাগ ইতিমধ্যে এই বিষয়ে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে ইমেল করে এই বিষয়ে নির্দেশ দিয়েছে। আর সেখানেই অবিলম্বে ৬৭টি পর্ণ ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কার্যত বড় পদক্ষেপ নীল ওয়েবসাইট বন্ধের লড়াইয়ে।

বলে রাখা প্রয়োজন, পর্ণ ওয়েবসাইটগুলি বন্ধ করতে হবে। এই সংক্রান্ত নির্দেশ আগেই দিয়েছিল কেন্দ্রিয় সরকার। কিন্তু এরপরেই একাধিক সাইট চলছিল। একেবারে নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই পর্ণ ওয়েবসাইটগুলি চালানো হচ্ছিল বলে অভিযোগ। আর এরপরেই কড়া পদক্ষেপ সরকারের।

গত ২৪ সেপ্টেম্বর টেলিকমিউনিকেশন বিভাগের তরফে জারি করা নির্দেশিকাতে বলা হয়, ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত নিয়ম ২০২১-এর 3(2) (বি) এবং উত্তরাখন্ড হাইকোর্টের একটি নির্দেশকে উল্লেখ করে এই সাইটগুলি বন্ধের কথা বলা হয়েছে। এই সাইট এবং ইউআরএলগুলি দ্রুত ব্লক করার কথা বলা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, নয়া আইটি নিয়ম অনুযায়ী সংস্থাগুলির এই সমস্ত ওয়েবসাইটগুলি ব্লক করা অনিবার্য। কিন্তু এরপরেও সেগুলি চালানো হয়।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই অনলাইনে শিশুদের যৌন নির্যাতনের উপাদান প্রচারের দুটি ক্ষেত্রে ১৯ টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৬ টি স্থানে তল্লাশি চালিয়েছে সিবিআই। বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে অবৈধ এই সমস্ত কাজকর্ম করা হত। আর এর উৎস খুঁজতেই বিভিন্ন জায়গাতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+