জম্মু ও কাশ্মীরের দুঃস্থ শিশুদের জন্য বিশেষ উদ্যোগ ক্রিকেটার রায়নার
জম্মু ও কাশ্মীরের দুঃস্থ শিশুদের জন্য বিশেষ উদ্যোগ ক্রিকেটার রায়নার
জম্মু ও কাশ্মীরের দুঃস্থ ও আর্থিক ভাবে পিছিয়ে থাকা ঘরের শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া সুরেশ রায়না। এই ইস্যুতে দেশের দুই বিতর্কিত কেন্দ্রশাসিত অঞ্চলের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজিপি-কে 'লেটার অফ প্রোপোজাল' লিখেছেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য।
|
লেটার অফ প্রোপোজাল
জম্মু ও কাশ্মীরের আর্থিক ভাবে পিছিয়ে থাকা শিশুরা যাতে ক্রিকেটকে নিজেদের কেরিয়ার বানাতে পারেন, সেই লক্ষ্যে দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ডিজিপি দিলবাগ সিং-কে চিঠি লিখেছেন সুরেশ রায়না। এ কাজে প্রশাসনকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান।

নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান
ভারতীয় দলের জার্সি গায়ে প্রায় ১৫ বছর মাঠ কাঁপিয়েছেন সুরেশ রায়না। সেই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান এবং দক্ষতা তিনি বাকিদের সঙ্গে ভাগ করে নিতে চান বলেও জানিয়েছেন দেশের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান। রাজনৈতিক কারণে উত্তপ্ত হয়ে থাকা জম্মু-কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম, স্কুল, কলেজের কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের মধ্যে থেকে প্রতিভা তিনি প্রতিভা অন্বেষণ করতে চান বলেও জানিয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান।

ফাইভ পয়েন্টে অ্যাজেন্ডা
জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংকে লেখা চিঠিতে পাঁচটি বিষয় তুলে ধরেছেন সুরেশ রায়না।
১) জম্মু ও কাশ্মীরের স্কুল, কলেজ ও প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভা তুলে এনতে হবে।
২) দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে শিশুদের ক্রিকেট ক্লাস নিতে হবে।
৩) শিশুদের মানসিক দৃঢ়তার ক্লাস নিতে হবে।
৪) শিশুদের শারীরিক সক্ষমতা বাড়ানো
৫) স্কিল ট্রেনিং

ক্রিকেট শুধু খেলা নয়
সুরেশ রায়নার বক্তব্য, ক্রিকেট শুধুমাত্র খেলা নয়। এর মাধ্যমে মানুষের শারীরিক সক্ষমতা ও চারিত্রিক দৃঢ়তা বাড়ে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ক্রিকেট মানুষকে নিয়মানুবর্তী বানায় বলেও দাবি রায়নার। জীবনের স্বার্থে জম্মু ও কাশ্মীরে ক্রিকেটের অভ্যাস নিয়মিত হওয়া উচিত বলে মনে করেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।












Click it and Unblock the Notifications