সাংসদ পদ ফের একবার ফিরে পাবেন রাহুল গান্ধী! নজর আজ আদালতের দিকে
Verdict On Rahul Gandhi: 'মোদী পদবী' বিতর্কে রায় দিতে পারে সুরাত আদালত। গুজরাতের একটি নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুরাত আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধী। সেই মামলায় আজ বৃহস্পতিবার রায় শোনাতে পারে আদালত।
এই মামলায় আদালত কি রায় শোনায় সেদিকে তাকিয়ে দেশ। তবে কংগ্রেস নেতা-কর্মীদের আশা পদবী বিতর্কে স্বস্তি মিলতে পারে রাহুল গান্ধীর। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগে মোদী পদবী বিতর্কে রফাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে একটি নিম্ন আদালত।

দু'বছরের কারাদণ্ডের নির্দেশও শোনানো হয়। যদিও এই মামলায় জামিনে রয়েছেন রাহুল গান্ধী। আর এহেন নির্দেশ সামনে আসার পরেই জনপ্রতিনিধি আইনে খারিজ হয় রাহুল গান্ধী সাংসদ পদ। এই অবস্থায় আজকের আদালতের রায় খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদি আদালত রাহুল গান্ধীকে এই মামলায় স্বস্তি দেয় তাহলে সাংসদ পদ ফিরে পেতে পারেন।
ফলে আদালত এখন কি রায় দেয় সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময়ে কেরলের ওয়ানাডে এক জনসভায় যোগ দেন রাহুল গান্ধী। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত একটি মন্তব্য করে বসেন তিনি। বলেন, সমস্ত মোদী পদবীর ব্যক্তিরাই চোর হয় কীভাবে।
আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। আর এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক এবং গুজরাত সরকারের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী। অপরাধমূলক মানহানির অভিযোগ দায়ের হয়। সেই মামলায় সম্প্রতি রায় শোনায় নিম্ন আদালত। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই গত ৩ এপ্রিল সুরাতেরই দায়রা আদালতে (সেশনস কোর্ট) আবেদন জানিয়েছিলেন।

এই মামলায় শুনানিতে রাহুল গান্ধীর জামিনের সময় বাড়ানো হলেও দোষী সাব্যস্তের উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি আদালতের তরফে। যদিও আবেদনে স্থগিতাদেশের কথা বলা হয়েছিল। গত ১৩ তারিখ এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আজ বৃহস্পতিবার এই বিষয়ে রায় ঘোষণার সম্ভাবনা। কারণ এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল আদালত।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে লক্ষদ্বীপের এনসিপি সাংসদ মহম্মদ ফয়জ়ল সংসদ পদ ফিরে পান। একটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হওয়ার পরেই ফয়জলের সংসদ পদ খারিজ হয়ে যায়। যদিও হাইকোর্ট সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়ে দেয়।

আর এরপরেই সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়। আর এরপরেই রাহুল গান্ধীও ফের একবার সংসদ পদ ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications