নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ নয়! মোদী পদবী বিতর্কে খারিজ রাহুলের আর্জি
মোদী পদবী বিতর্কে ঝুলেই রইল রাহুল গান্ধীর ভাগ্য! নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে সুরাত আদালতের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা। কিন্তু সেই মামলা খারিজ করে দিল আদালত। মিলল না কোনও স্থগিতাদেশ। ফলে নিম্ন আদালতের সাজাই বহাল থাকল।
যদিও এই বিষয়ে আইনি লড়াই জারি থাকবে বলেই জানা গিয়েছে। এই নির্দেশকে চ্যালঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত রাহুল গান্ধী। এমনটাই আইনজীবী সূত্রে জানা গিয়েছে। তবে কবে এই বিষয়ে হাইকোর্টে আবেদন জানানো হবে তা এখনও স্পষ্ট নয়। যদিও খুব শীঘ্রই এই বিষয়ে আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।

যদিও আজ বৃহস্পতিবার ভালো কিছু খবর শোনার আশায় ছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। এমনকি এই বিষয়ে আদালতের বাইরে ভিড় জমিয়েছিলেন। কিন্তু রাহুল গান্ধীর আবেদন খারিজ হতেই কার্যত ভেঙে পড়েন অনুগামীরা।
অন্যদিকে রাহুলের আবেদনে সুরাত আদালত কোনও সাড়া না দেওয়াতে সংসদ পদ খারিজের বিষয়টিও ঝুলে রইল। যদিও এই অবস্থায় এখন হাইকোর্টই ভরসা বলছেন আইনজীবীদের একাংশ। সেখানেও যদি কোনও স্বস্তি না পাওয়া যায় তাহলে আগামী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বীতা করা কঠিন হবে বলেই মনে করা হচ্ছে, যদিও এই বিষয়ে রাহুল গান্ধীর তরফে এখনও কোনও বক্তব্য শোনা যায়নি।
তবে এই রায় প্রসঙ্গে রাহুল জানিয়ে ছিলেন তিনি সত্যের পথেই চলবেন। এমনকি সাংসদ পদ খারিজ করে তাঁর মুখ বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেছিলেন। যদিও আবেদন খারিজ হতেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, আইনের যতগুলি রাস্তা রয়েছে প্রত্যেক ক্ষেত্রেই আমরা যাব।
"We will continue to avail all options still available to us under the law," says Congress general secretary in-charge communications Jairam Ramesh
— ANI (@ANI) April 20, 2023
অন্যদিকে বিজেপির দাবি, আদালত ফের একবার ধাক্কা খেয়েছেন রাহুল গান্ধী। ফলে আদালতের রায় কংগ্রেসের মেনে নেওয়া উচিৎ বলেই কটাক্ষ বিজেপি নেতার। বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময়ে কেরলের ওয়ানাডে এক জনসভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী। আর তা রাখার সময়ে হঠাত করেই বেফাঁস একটি মন্তব্য করে বসেন তিনি। বলেন, সমস্ত মোদী পদবীর ব্যক্তিরাই চোর হয় কীভাবে।
আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। আর এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক এবং গুজরাত সরকারের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী। অপরাধমূলক মানহানির অভিযোগ দায়ের হয়। সেই মামলায় সম্প্রতি রায় শোনায় নিম্ন আদালত। যেখানে দুবছরের কারাদণ্ডের নির্দেশ শোনানো হয়।

আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুরাতেরই দায়রা আদালতে আবেদন জানিয়েছিলেন রাহুল। সেই আবেদনই এদিন খারিজ করে দিল আদালত।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications