আসারামের পুত্র নারায়ণ সাঁইকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করল আদালত
নারায়ণ সাঁইয়ের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগে এদিন রায় দিল গুজরাটের সুরাত আদালত।
নারায়ণ সাঁইয়ের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগে এদিন রায় দিল গুজরাটের সুরাত আদালত। স্বঘোষিত গডম্যানের পুত্রকে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

মহিলার অভিযোগ ছিল ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে সুরাতের আশ্রমে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এই মামলাতেই এদিন আদালত রায় ঘোষণা করেছে। জানিয়েছে, এই মামলায় আদালত আগামী ৩০ এপ্রিল শাস্তি ঘোষণা করবে।
Gujarat: Narayan Sai, son of Asaram found guilty in a rape case, by Surat Sessions Court. Sentence to be pronounced on April 30 (file pic) pic.twitter.com/zKLosJBOoG
— ANI (@ANI) April 26, 2019
চল্লিশ বছর বয়সী নারায়ণ সাঁই ২০১৩ সালে পুলিশের হাতে ধরা পড়ে। হরিয়ানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুই নিগৃহীতা মহিলার অভিযোগ ছিল, আসারাম ও নারায়ণ সাঁই তাদের একাধিকবার ধর্ষণ করেছে। যখন তারা সেই আশ্রমে বসবাস করতেন তখন এই ঘটনা ঘটানো হয়। দুই বোন আলাদাভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এই মামলাতেই নারায়ণ সাইকে এদিন আদালত দোষী সাব্যস্ত করল।












Click it and Unblock the Notifications