Loksabha Vote 2024: ভোটের আগেই জয়ী বিজেপি, কে কোন কেন্দ্রে জিতলেন জেনে নিন
প্রথম দফার ভোট সবে শেষ হয়েছে। সামনেই দ্বিতীয় দফার ভোট। তার আগেই জয়ী হলেন বিজেপি প্রার্থী। গুজরাতে যদিও এখনও ভোট হয়নি। দ্বিতীয় দফায় শুরু হবে ভোট। তার আগেই জয়ী হয়ে গেলেন সুরাতের বিজেপি প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন সুরাতের বিজেপি প্রার্থী মুকেশ দালাল।
বলা যায় ২০২৪-র লোকসভা ভোটে এটি বিজেপির প্রথম জয়। এই জয়ের জন্য গুজরাতের বিজেপি সভাপতি সিআর পাতিল তাঁকে অভিনন্দন জানিয়েছেন। জানা গিয়েছে কোনও বিরোধী রাজনৈতিক দলই গুজরাতে প্রার্থী দেননি তাঁর বিপরীতে। তার জেরেই এক প্রকার ভোটের আগেই তাঁকে জয়ী ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে এই কেন্দ্রে কংগ্রেস যাঁকে প্রার্থী করেছিল তাঁর মনোনয়ন পত্র বাতিল করে দেয়। আর বাকি যে ৮ বিরোধী দল রয়েছে তারা মনোনয়ন পত্র জমাই দেয়নি। নির্দল প্রার্থী হয়ে যিনি দাঁড়িয়েছিলেন সেই সুরেশ পদশালার মনোনয়ন পত্রও বাতিল করে দেওয়া হয়।
এদিকে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ভয় দেখিয়ে প্রার্থী হতে দেওয়া হয়নি। মনোনয়ন জমা দিলেও তাতে জোর করে ভুল দেখানো হয়েছে। কাজেই পুরোটাই পরিকল্পিত জয় বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতারা। প্রসঙ্গত উল্লেখ্য এই িনয়ে জোর উত্তেজনা তৈরি হয়েছে সুরাতে।
গুজরাত মূলত বিজেপির গড় বলেই পরিচিত। সেখানে কংগ্রেসের এই পরাজয় যে স্বাভাবিক তাতে কোনও সন্দেহ নেই। এই নিয়ে রাজনৈতিক চাপান উতোর যাই থাক চাপ যে কংগ্রেসের আরও বাড়ল তাতে কোনও দ্বিমত নেই। জোর করে বিজেপি জয় ছিনিয়ে নিতে চাইছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications