'পদ্মাবতী' বিতর্কে মমতার নাক কাটার হুমকি দেওয়া বিজেপি নেতা সুরজ পাল আমুর ইস্তফা

হরিয়ানা বিজেপি-র মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন 'পদ্মাবতী ' বিতর্কে বিক্ষোভকারীদের মধ্যে থাকা অন্যতম চরিত্র সূরজ পাল আমু।

হরিয়ানা বিজেপি-র মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন 'পদ্মাবতী ' বিতর্কে বিক্ষোভকারীদের মধ্যে থাকা অন্যতম চরিত্র সূরজ পাল আমু। পদ্মাবতী বিতর্কে উস্কানিমূলক মন্তব্য করে হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 'পদ্মাবতী' ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালীও নায়িকা দীপিকা পাড়ুকোনের মাথার দাম ঘোষণা করেন তিনি। সূত্রের খবর, বিজেপি-র শীর্ষ নেতৃত্ব তথা হরিয়ানা বিজেপি-র একটা অংশ বেশ অসন্তুষ্ট ছিল আমুর বক্তব্যে।

'পদ্মাবতী' বিতর্কে মমতার নাক কাটার হুমকি দেওয়া বিজেপি নেতা সুরজ পাল আমুর ইস্তফা

শুধু দীপিকা বা বনশালীকে হুমকি দেওয়া নয়, 'পদ্মাবতী' বিতর্কে শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কাটার হুমকি দিয়েছিলেন। উল্লেখ্য়, এই বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায় 'পদ্মাবতী' ছবির সমর্থনে এগিয়ে আসেন। এদিকে, সূরজ পাল আমুর এই মন্তব্যে বেজায় চটে যায় হরিয়ানা বিজেপি-র একটা অংশ। তাঁরা আমুর ক্রমাগত বিরূপ মন্তব্যের বিরোধিতা করেছিলেন।

'পদ্মাবতী' বিতর্কে মমতার নাক কাটার হুমকি দেওয়া বিজেপি নেতা সুরজ পাল আমুর ইস্তফা

এদিকে, তাঁর ইস্তফা সহ গোটা বিষয়টি সম্পর্কে আমু জানিয়েছেন, হরিয়ানার মনোহর লাল খট্টর সরকার 'পদ্মাবতী' বিতর্কে রাজপুত সম্প্রদায়কে অপমান করেছেন। তাঁর আরও দাবি, যে তিনি দীপিকা সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য করেননি। তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন আমু। দীপিকার বাবা স্বনামধন্য ব্যাটমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনকে তিনি শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন আমু।

'পদ্মাবতী' বিতর্কে মমতার নাক কাটার হুমকি দেওয়া বিজেপি নেতা সুরজ পাল আমুর ইস্তফা

এদিকে, গতকাল মুম্বইতে এক অনুষ্ঠানে 'পদ্মাবতী' বিতর্ক প্রসঙ্গে দীপিকার মায়ের পাঠানো একটি চিঠি পড়েন শাহরুখ খান। যে চিঠির বক্তব্য আবেগঘন করে দেয় দীপিকাকে , তিনি সেখানেই কান্নায় ভেঙে পড়েন। প্রসঙ্গত, এই গোটা বিতর্কে দীপিকা যেভাবে লড়াই করেছেন তাকে সম্মান জানিয়েই এই চিঠি লিখেছিলেন তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোন। শেষে আবেগপ্রবণ দীপিকার চোখের জল মুছিয়ে দেন শাহরুখ নিজে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+