নতুন করে নির্বাচন নয়! চণ্ডীগড় মেয়র নির্বাচন নিয়ে নয়া প্রস্তাব সুপ্রিম কোর্টের
নির্বাচনী গণতন্ত্রে হস্তক্ষেপ করা গুরুতর জিনিস। এই মন্তব্য করে সুপ্রিম কোর্ট চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে প্রিসাইডিং অফিসার অনিল মসিহকে ৩০ জানুয়ারি ভোট গণনার সময় ব্যালট পেপারে চিহ্ন দেওয়ার বিষয়টির বিচার করা উচিত বলে জানিয়েছে।
সুপ্রিম কোর্টের তরফে ঘোড়া কেনাবেচার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ ভোটগ্রহণের পরিবর্তে পঞ্জাব সরকারের নতুন করে ভোট গণনার আবেদনে অনুমতি দেওয়ার ইঙ্গিত করেছে।

সোমবার বেঞ্চ বলেছে, সবাই জানে কী ঘটেছে। কিন্তু আদালত ঘোড়া কেনাবেচার ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। যা ঘটেছে খুবই বিরক্তিকর। বেঞ্চের তরফে তিন আপ কাউন্সিলরের পক্ষ পরিবর্তনের বিষয়টি উল্লেখ করেছে।
পঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল ওবং সলিসিটর জেনারেল তুষার মেহতার শুনানির পরে আদালত হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে, মঙ্গলবার তাদের সামনে যেন ৩৬ টি ব্যালট পেপার উপস্থাপন করার জন্য একজন বিচারবিভাগীয় কর্মকর্তাকে মনোনীত করা হয়। ২০ ফেব্রুয়ারি আপ মেয়র পদের প্রার্থী কুলদীপ কুমারের দায়ের করা আবেদন বিবেচনার জন্য নির্ধারণ করেছে আদালত।
শুনানির সময় আদালত রিটার্নিং অফিসার অনিল মসিহকে জিজ্ঞাসাবাদ করে। কেন তিনি ব্যালট পেপারে বিকৃতি করেছিলেন, তাও জানতে চায়। বেঞ্চের তরফে জিজ্ঞাসা করা হয়, ভিডিও থেকে এটা স্পষ্ট যে তিনি কিছু ব্যালট পেপার দেখছেন এবং ওপরে-নিচে ক্রসের ওপর নির্ভর করে স্বাক্ষর করছেন এবং ব্যালট পেপার ট্রেতে রাখছেন। ভিডিও যেতে স্পষ্ট যে তিনি নির্দিষ্ট ব্যালট পেপারে এক্স চিহ্ন দিয়েছেন। আদালত তাঁকে জিজ্ঞায়া করে তিনি নির্দিষ্ট ব্যালট পেপারে এক্স চিহ্ন রেখেছেন না রাখেননি।
সেই সময় উত্তর আধিকারিক বলেন, আপ কাউন্সিলররা চিৎকার করছিল ক্যামেরা, ক্যামেরা করে। তাই তিনি দেখার চেষ্টা করছিলেন, তারা কোনও ক্যামেরার কথা বলছে। আর ভোট দেওয়ার পরে তাকে ব্যালটে চিহ্ন দিতে হয়েছিল। যেসব ব্যালট বিকৃত হয়ে গিয়েছে, তা তিনি হাইলাইট করছিলেন, যাতে সেটি না মিশে যায়।
বেঞ্চ সেই সময় তাঁকে জিজ্ঞাসা করে, ব্যালট পেপারের অন্য প্রান্তে যেখানে ক্রস রয়েছে, সেখানে তিনি ব্যালট পেপারে ক্রস চিহ্ন দিয়েছেন, এটা খুব স্পষ্ট যে তিনি নির্দিষ্ট ব্যালট পেপারে চিহ্ন দিচ্ছেন। তিনি তা করেছেন কি করেননি, আদালত জিজ্ঞাসা করে।
বেঞ্চের তরফে আরও বলা হয়, যেহেতু আধিকারিক স্বীকার করেছেন, তিনি বিকৃত ব্যালট পেপারে চিহ্ন দিয়েছেন, তাই উত্তর খুব স্পষ্ট। একজন রিটার্নিং অফিসারের নির্বাচনী গণতন্ত্রে হস্তক্ষেপ সম্ভাব্য গুরুতর জিনিস।
প্রসঙ্গত চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে আপ কংগ্রেসের যৌথ প্রার্থী কুলদীপ কুমার পান বারোটি ভোট। অন্যদিরে বিজেপি প্রার্থী মনোজ সোনকার ১৬ ভোট পান। তবে বিতর্কের জেরে তিনি পরে ইস্তফাও দেন। আটটি ভোট অবৈধ বলে বাতিল করে রিটার্নিং অফিসার। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে এব্যাপারে কোনও অন্তর্বর্তী আদেশ দিতে অস্বীকার করায় আপ প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications