NEET PG-নিয়ে অভিনব রায় সুপ্রিম কোর্টের, এবার দেশের সকল মেডিক্যাল পরীক্ষার্থীই পাবেন সুযোগ

NEET PG-তে রাজ্য কোটার অধীনে বিভিন্ন মেডিকেল কোর্সে ভর্তির জন্য আবাসিক ভিত্তিক সংরক্ষণ (Residence-Based Reservation) অসাংবিধানিক বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের 14 ধারার অধীনে সকলের সমান অধিকারের লঙ্ঘন হিসেবে এই সংরক্ষণের বিরুদ্ধে রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এই ধারা মূলত, সকলের জন্য সমতা নিশ্চিত করে।

বৃহস্পরিবার, বিচারপতি হৃষিকেশ রায়, সুধাংশু ধুলিয়া ও এসভিএন ভাট্টি সমন্বিত তিন বিচারকের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত ঘোষণা করেন। বেঞ্চের মতে, NEET PG-তে রাজ্যভিত্তিক সংরক্ষণ সংবিধানের সমতার মৌলিক নীতির পরিপন্থী।

suprem court

রায়ে বলা হয়েছে, "পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সে ভর্তির জন্য রাজ্যভিত্তিক সংরক্ষণ অসাংবিধানিক এবং অনুমোদিত করা হয়নি। তবে, MBBS বা অন্যান্য প্রাথমিক মেডিকেল কোর্সের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের জন্য কিছু সংরক্ষণ যুক্তিসঙ্গত হতে পারে। PG মেডিকেল কোর্সে ভর্তি দেশব্যাপী সকল প্রার্থীর জন্য খোলা রাখতে হবে। শুধুমাত্র রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের (UT) ভিত্তিতে কোনো বিধিনিষেধ আরোপ করা যাবে না"।

এছাড়াও ডিভিশন বেঞ্চ সংবিধানের ১৪ নং ধারার কথা উল্লেখ করে বলেছেন, "ভারতীয় নাগরিকরা দেশের যে কোনো স্থানে বসবাস এবং পেশা অনুশীলন করতে পারেন। সংরক্ষণ নীতি এর পরিপন্থী হলে তা অসাংবিধানিক"।

চণ্ডীগড় মেডিকেল কলেজের ৩২টি সংরক্ষিত আসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ

অন্যদিকে, এই মামলায় শিক্ষার্থীদের একটি ব্যাচ সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, যে তারা চণ্ডীগড় সরকার পরিচালিত মেডিকেল কলেজে PG কোর্সে ভর্তির ক্ষেত্রে ৩২টি আসন শুধুমাত্র চণ্ডীগড়ের বাসিন্দাদের জন্য সংরক্ষিত রাখার নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে। ডিভিশন বেঞ্চ সিনিয়র অ্যাডভোকেট নিধেশ গুপ্তার যুক্তির সঙ্গে একমত হয়েছে। তিনি ওই শিক্ষার্থীদের পক্ষে যুক্তি দেন যে এই সংরক্ষণ সাংবিধানিকভাবে অবৈধ ও বৈষম্যমূলক।

এই রায়ের ফলে এবার থেকে, NEET PG-তে রাজ্যভিত্তিক সংরক্ষণ বাতিল হওয়ায় ভবিষ্যতে ভর্তির প্রক্রিয়া আরও প্রতিযোগিতামূলক ও সমতাভিত্তিক হবে। সারা দেশের সমস্ত মেডিকেল শিক্ষার্থীর জন্য সুযোগ উন্মুক্ত হয়ে যাবে।
সংবিধানের সমতার অধিকার রক্ষিত হবে।

সুপ্রিম কোর্টের এই রায় PG মেডিকেল শিক্ষার ক্ষেত্রে সমান অধিকারের নীতি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+