সমকামী যৌনতা কি অপরাধ বলেই গণ্য হবে, বৃহস্পতিবার ঐতিহাসিক রায়দান
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই আসতে পারে এক ঐতিহাসিক রায়। যার অপেক্ষায় রয়েছে গোটা দেশ।
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই আসতে পারে এক ঐতিহাসিক রায়। যার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। কারণ ভারতীয় দণ্ডবিধি-তে আদৌ ৩৭৭-এর কোনও দরকার আছে কি না তা নিয়ে চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরেই ৩৭৭ নম্বর ধারাকে বাতিল করার দাবি তুলেছে সমকামীরা। ১৭ জুলাই শীর্ষ আদালত ৩৭৭ নিয়ে তার চূড়ান্ত রায়দান স্থগিত রাখে। তখনই জানানো হয়েছিল যে এই নিয়ে ৬ সেপ্টম্বর চূড়ান্ত রায় দেওয়া হবে।

৩৭৭ নম্বর ধারায় বলা হয়েছে কেউ একই লিঙ্গের মধ্যে যদি যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে তা অপরাধ। ব্রিটিশ আমলে তৈরি এই আইন-এর যৌক্তিকতা নিয়ে রীতিমতো বিতর্ক চলেছে। নরেন্দ্র মোদী সরকারও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সুপ্রিম কোর্টের উপরে ছেড়ে দিয়েছে। শীর্ষ আদালতও বুঝিয়ে দিয়েছে ৩৭৭-এ সমকামী সম্পর্ককে যে অপরাধ বলে গণ্য করা হয়েছে তা বর্তমান সময়ে গ্রহণযোগ্য নয়। তাই সমকামীদের আশা শীর্ষ আদালত ৩৭৭-কে নির্মূল করার পক্ষেই রায় দেবে।
শীর্ষ আদালতের মতে এরকমটা ভাবার কোনও কারণ নেই যে সমকামীদের মধ্যে যৌন সম্পর্ক না থাকলে সমাজে কোনও অপরাধ সংঘটি হবে না। আরও জানানো হয়েছে যে, সমকামীদের মধ্যে যৌন সম্পর্ক যদি মেনে নেওয়া না যায় তাহলে সমাজের কলঙ্ক ও বঞ্চনা চলতেই থাকবে। এমনকী যদি ৩৭৭-কে রেখেও দেওয়া হয় তাহলেও সমস্ত দিক থেকেই এতে বলা অপরাধ-এর প্রয়োজনীয়তাকে বিচার করতে হবে।
২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারা থেকে অপরাধ-কে নিমূর্ল করার পক্ষে রায় দেয়। কিন্তু ২০১৩ সালে সুরেশকুমার কৌশল বনাম নাজ ফাউন্ডেশনের মামলায় সুপ্রিম কোর্ট এই রায়ে স্থগিতাদেশ দেয়। চলতি বছরের মে মাসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এলজিবিটি-দের প্রাক্তনীদের অ্যাসোসিয়েশন ৩৭৭ বাতিল করতে মামলা করে। অবশ্য এর আগেই ২৭এপ্রিল হামসফর ট্রাস্টের অশোক রাও কাভি এবং আরিফ জাফর ৩৭৭ ধারা-র বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন।
ভারতীয় দণ্ডবিধির৩৭৭-ধারায় বলা হয়েছে যে প্রকৃতির সৃষ্টির বিরুদ্ধে গিয়ে যে পুরুষ বা রমণী নিজস্ব লিঙ্গে তৃপ্তিদায়ক যৌন সম্পর্কস্থাপন করবে অথবা পশুদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে লিপ্ত হবে তাহলে তা অস্বাভাবিক অপরাধ বলে গণ্য় হবে এবং ১০ বছরের কারাদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড-সহ আর্থিক জরিমানা করা হবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications