আর ইন্ডিয়া নয়, একটাই নাম হবে ভারত বা হিন্দুস্তান! দেশের ঐতিহ্য নিয়ে তরজা সুপ্রিমে
আর ইন্ডিয়া নয়, ভারত হবে হিন্দুস্তান! দেশের ঐতিহ্যের নাম নিয়ে তরজা উঠল সুপ্রিমে
পৃথিবীতে খুব কম দেশই আছে, যাদের ভারত বা ইন্ডিয়ার মতো দুই নাম রয়েছে। সাধারণভাবে বাংলায় ভারত, ইংরেজিতে ইন্ডিয়া। সেই নাম নিয়েই এবার মামলা হল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে সম্প্রতি এক মামলা হয়েছে, ভারত ও ইন্ডিয়া নয়, এখন থেকে দেশের নাম হোক ভারত বা হিন্দুস্তান- কোনও একটা।

দেশের নাম 'ভারত' বা 'হিন্দুস্তান' হোক
সুপ্রিম কোর্ট ২ জুন এই আবেদনের শুনানি করবে। দাবি উঠেছে- সংবিধান সংশোধন করে দেশের নাম 'ভারত' বা 'হিন্দুস্তান' করা হোক। আবেদনে উল্লেখ করা হয়েছে, এই নাম আমাদের নিজস্ব জাতীয়তার জন্য গর্বের বোধ তৈরি করবে। এই মর্মে কেন্দ্রের কাছে একটি হলফনামা চেয়েছে শীর্ষ আদালত।

একই দেশ ভারত ও ইন্ডিয়া বলে অভিহিত
এই আবেদনে সংবিধানের ধারা ও অনুচ্ছেদ ঊল্লেখ করে সংবিধানের সংশোধনী আনার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। একই দেশকে ভারত ও ইন্ডিয়া বলে অভিহিত করা হয়। এখন ভারত বা হিন্দুস্তান নাম হলে তা জাতীয়তাবোধ জাগ্রত করবে বলে দাবি। এই আবেদনে সংবিধানের ধারা ও অনুচ্ছেদ ঊল্লেখ করে সংবিধানের সংশোধনী আনার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। একই দেশকে ভারত ও ইন্ডিয়া বলে অভিহিত করা হয়। এখন ভারত বা হিন্দুস্তান নাম হলে তা জাতীয়তাবোধ জাগ্রত করবে বলে দাবি।

২ জুন দেশের নয়া নাম নিয়ে মামলার শুনানি
শুক্রবার শীর্ষ আদালতের কাছে এই আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তবে ভারতের প্রধান বিচারপতি এস এ বোবডে উপস্থিত না থাকায় তা তালিকাভুক্ত হয়নি শুনানির জন্য। শীর্ষ আদালতের ওয়েবসাইটে আপলোড করা নোটিশ অনুসারে, ২ জুন এই এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।

জাতীয়তার গৌরববোধ জাগিয়ে তুলতে নামবদল
দিল্লির জনৈক ব্যক্তির দায়ের করা আবেদনে বলা হয়েছে যে, দেশের নাম নিয়ে সংবিধানে এই ধরনের সংশোধনীর ফলে এদেশের নাগরিকরা ঔপনিবেশিক ভারতকে বা অতীত ভারতকে উপলব্ধি করতে পারবে। এই ভারত বা হিন্দুস্তান নাম আমাদের নিজস্ব জাতীয়তার গৌরববোধ জাগিয়ে তুলবে।

দেশের নাম 'ভারত' বা 'হিন্দুস্তান' করার পক্ষে দাবি
বাস্তবে ভারতবর্ষের পরিবর্তে ভারত শব্দটি আমাদের পূর্বপুরুষদের দ্বারা লড়াই করা স্বাধীনতার ন্যায্যতা প্রমাণ করবে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। খসড়া সংবিধানের প্রথম অনুচ্ছেদে ১৯৪৮ সালের গণপরিষদ বিতর্ককে উল্লেখ করে আর্জি জানানো হয়েছে, তখনই দেশের নাম 'ভারত' বা 'হিন্দুস্তান' করার পক্ষে দাবি উঠেছিল। আবেদনে বলা হয়েছে, এখন সময় এসেছে আসল এবং প্রামাণিক নাম দ্বারা ভারতকে স্বীকৃতি দেওয়ার।

কেন ভারত বা ভারতবর্ষ আমাদের দেশের নাম
ভারত নামটির উৎপত্তি চন্দ্রবংশীয়পৌরাণিকরাজাভরতেরনামানুসারে। কথিত আছে এই বর্ষ বা অঞ্চলটি রাজা ভরতকে দান করা হয়েছিল বলে এর নাম ভারতবর্ষ। আর ইংরেজি নাম ইন্ডিয়া শব্দটি এসেছেসিন্ধু নদেরআদিফার্সিনাম হিন্দু থেকে। এছাড়াও প্রাচীনকালে গ্রিকরা ভারতীয়দের ইন্দোই বা ইন্দাস (সিন্ধু নদী অববাহিকার অধিবাসী) নামে অভিহিত করতেন।

ভারত কেন ইন্ডিয়া?
স্বাধীনতার পরভারতের সংবিধানেও লোকমুখে ভারত নামটিই প্রচলিত হয়। তবে আনুষ্ঠানিক এবং প্রথাগতভাবে দেশের নাম ভারতীয় প্রজাতন্ত্র। তার তিনটি সংক্ষিপ্ত নাম প্রচলিত আছে, তা হল- ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান। ইন্ডিয়া ভারতের ইংরেজি নাম, খ্রিস্টপূর্ব ৫ম শতকের সময় থেকে গ্রিক শব্দ ইন্দাই থেকে উদ্ভূত হয়ে ল্যাটিন, পার্সিয়ান ভাষার মধ্য দিয়ে বিকাশ লাভ করে ইন্ডিয়া হয়েছে। ইন্ডিয়া বলতে ইন্দাস রিভার (সিন্ধু নদ)-এর তীরবর্তী বলে নির্দেশ করা হত। ১৭ শতক থেকে এই নামটি প্রচলিত আছে।
{quiz_121}












Click it and Unblock the Notifications