এসসি-এসটিদের মধ্যে থেকে বিশেষ সুবিধা প্রাপক নির্ধারণ! শুনানি সর্বোচ্চ আদালতে
সংরক্ষণ নিয়ে ফের শুনানি সুপ্রিম কোর্টে। তবে এবারের শুনানি হবে এসসি, এসটিদের মধ্যেও যাঁরা ক্রিমি লেয়ারের আওতায়, তাঁদের সংরক্ষণের তালিকা থেকে বাদ দেওয়া নিয়েই শুনানি হবে।
সংরক্ষণ নিয়ে ফের শুনানি সুপ্রিম কোর্টে। তবে এবারের শুনানি হবে এসসি, এসটিদের মধ্যেও যাঁরা ক্রিমি লেয়ারের আওতায়, তাঁদের সংরক্ষণের তালিকা থেকে বাদ দেওয়া নিয়েই শুনানি হবে।

তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য সংরক্ষণ সংবিধান স্বীকৃত। সাধারণভাবে তফশিলি জাতিদের জন্য ১৫ শতাংশ এবং তফশিলি উপজাতিদের জন্য সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৭.৫ শতাংশ আসন সংরক্ষিত। অন্যদিকে, লোকসভার ৫৪৩ টি আসনের ১৫.৪৭ শতাংশ অর্থাৎ ৮৪ আসন তফশিলি জাতিদের জন্য এবং ৮.৬৬ শতাংশ অর্থাৎ ৪৭ টি আসন তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত।
এখনও পর্যন্ত তফশিলি জাতি কিংবা উপজাতি সম্প্রদায়ের মধ্যে বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণি বলতে কিছুই নেই। তবে যাঁরা সুবিধা পেয়ে আসছেন, তাঁদের পরিবারবর্গ টানা এই সুবিধা পেয়ে আসছেন। আর এই সম্প্রদায়ের মধ্যে যাঁরা পিছিয়ে রয়েছেন, তাঁরা পিছিয়েই পড়ছেন বছরের পর বছর ধরে। আবেদনের প্রেক্ষিতে এই বিষয়টি নিয়েই এবার শুনানি হতে চলেছে সর্বোচ্চ আদালতে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের ডিভিশন বেঞ্চে বিষয়টি নিয়ে শুনানি হবে। সুপ্রিম কোর্টে করা আবেদনে বলে হয়েছে, তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মধ্যে যাঁরা ধনী তাঁরাই সব সুবিধা নিয়ে চলে যাচ্ছেন। আর যাঁরা বঞ্চিত তাঁরা আরও পিছনে চলে যাচ্ছেন। ফলে দরিদ্ররা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এইসব পিছিয়ে থাকা মানুষেরাই সামাজিক অস্থিরতায় জড়িয়ে পড়ছেন। নকশাল আন্দোলন এমনই এক উদাহরণ বলেও মন্তব্য করা হয়েছে ওই আবেদনে।
স্বাধীন ভারতে তফশিলি জাতি উপজাতিদের জন্য সুবিধা চালুর পর থেকে ক্রিমি লেয়ার বিষয়টি নিয়ে এটাই দেশের সর্বোচ্চ আদালতে প্রথম আবেদন। ১৯৯২ সালে মণ্ডল মামলায় সর্বোচ্চ আদালতের ৯ সদস্যের ডিভিশন বেঞ্চ ওবিসিদের জন্য সংরক্ষণকে যুক্তিযুক্ত বলে মত দেয়। একইসঙ্গে আদালত জানিয়েদেয় ওবিসিদের মধ্যে যাঁরা ক্রিমি লেয়ার ভুক্ত তাঁরা এই সুবিধা পাবেন না। অর্থনৈতিক অবস্থার ভিত্তিতেই এই ক্রিমি লেয়ার নির্ধারণ করা হয়। তফশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে ক্রিমি লেয়ারের সংজ্ঞা এখনও নির্ধারণ করা হয়নি। সেই বিষয়টি নিয়েই 'সমতা আন্দোলন সমিতি' নামে একটি সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করে। 'সমতা আন্দোলন সমিতি'-তে রয়েছেন রাজস্থানের এসসি-এসটি ভুক্ত মানুষেরা। যাঁরা চাইছেন, এসসি-এসটি-দের মধ্যেও ক্রিমি লেয়ার নির্ধারণ করা হোক। একইসঙ্গে এই পর্যায়ভুক্তদের তালিকা তেকে বাদ দেওয়া হোক। আবেদনটি দাখিল করেছেন আইনজীবী শোভিত তিওয়ারি।
সুপ্রিম কোর্টে করা আবেদনে বলা হয়েছে, এসসি-এসটিদের মধ্যে যেসব পরিবার সুবিধা পেয়ে আসছেন, সেইসব পরিবারের সদস্যরাই প্রায় ৯৫ শতাংশ সুবিধা ভোগ করছেন। আর এই দুই সম্প্রদায়ের বাকিরা সুবিধা থেকে বঞ্চিতই থেকে যাচ্ছেন। এই দুই সম্প্রদায়ের বঞ্চিত মানুষদের কাছে সংরক্ষণের সুবিধা পৌঁছচ্ছে না।
আবেদনে বলা হয়েছে, সময়ের পর সময় ধরে কোনও শ্রেণি কিংবা জাতকে পিছিয়ে পড়া বলা যায় না। এসসি-এসটিদের ক্ষেত্রেও তা প্রযোজ্য। সেই জাত কিংবা শ্রেণির মধ্যে যাঁরা পিছিয়ে পড়া, তাঁদের এই তালিকায় সুবিধা পাওয়া উচিত। সেটাকেই সাংবিধানিকভাবে সংরক্ষণের সুবিধা বলে বিবেচনা করা উচিত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications