প্রহর গুণছে সুশান্তের পরিবার, রিয়ার আবেদন নিয়ে বুধবার চূড়ান্ত রায় শীর্ষ আদালতে

প্রহর গুণছে সুশান্তের পরিবার, রিয়ার আবেদন নিয়ে বুধবার চূড়ান্ত রায় শীর্ষ আদালতে

প্রহর গুণছে সুশান্তের পরিবার। আগামিকাল সকাল ১১টায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর আবেদনের রায় দেবে শীর্ষ আদালত। বিচারপতি হৃষিকেশ রায় রায়দান করবেন বলে জানা গিয়েছে। রিয়ার বিরুদ্ধে পাটনায় এফআইআর দায়ের করেছিলেন সুশান্তের বাবা। সেই এফআইআর মুম্বইয়ে ট্রান্সফার করার আবেদন জানিয়েছেন রিয়া।

 সুপ্রিম কোর্টে রায়

সুপ্রিম কোর্টে রায়

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তার বান্ধবী রিয়া চক্রবর্তীর হাত রয়েছে অভিযোগ করে পাটনায় এফআইআর করেন সুশান্তের বাবা। সেই এফআইআর মুম্বইয়ে ট্রান্সফার করার আবেদন জানিয়েছিলেন রিয়া। এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলার রায়দান হবে বুধবার সকাল ১১টায় বিচারপতি হৃষিকেশ রায়ের এজলাসে।

 রিয়াকে আড়ালের চেষ্টা

রিয়াকে আড়ালের চেষ্টা

রিয়া চক্রবর্তীকে আড়াল করছে মুম্বই পুলিস। এমনই অভিযোগ করেছিলেন সুশান্তের পরিবার। বিহার পুলিসের কাছে ঘটনার অনেক তথ্যই দিতে চায়নি মুম্বই পুলিস। এই মামলায় এৎনও পর্যন্ত ৫৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ইডি। সুশান্তের অ্যাকাউন্ট থেকে১৫ কোটি টাকা কোথায় খরচ করা হয়েছে এবং রিয়া সেই টাকা নিয়েছেন কিনা এই নিয়ে তদন্ত চলছে।

পাটনায় এফআইআর

পাটনায় এফআইআর

পাটনায় পুলিসের কাছে রিয়ার বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর করা হয়েছে। ৩০৬( আত্মহত্যায় প্ররোচনা), ৩৪১, ৩৪২,৩৮০, ৪০৬,৪২০ ধারায় প্রয়োগ করা হয়েছে রিয়ার বিরুদ্ধে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও মুম্বই পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আদিত্য ঠাকরের যোগ

আদিত্য ঠাকরের যোগ

রিয়ার সঙ্গে আদিত্য ঠাকরের যোগাযোগের দাবি করা হয়েছে। সেকারণেই রিয়াকে আড়াল করার চেষ্টা করছে মুম্বই পুলিস এমনই অভিযোগ উঠেছে একাধিক মহলে। রিয়ার পরিবারের পক্ষ থেকে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। বলিউডের একাধিক অভিনেতাও রিয়ার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+