Sandeshkhali Probe: সন্দেশখালি নিয়ে বড় স্বস্তি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের! কী বলল সুপ্রিম কোর্ট
Sandeshkhali Probe: সন্দেশখালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বড় স্বস্তি। গত কয়েকদিন আগেই সন্দেশখালি মামলার তদন্ত সিবিআই চালিয়ে যেতে পারবে বলেই জানায় সুপ্রিম কোর্ট। কিন্তু আজ সেই মামলায় রায়দান করতে গিয়ে বিচারপতি বিআর গভাই'য়ের বেঞ্চ জানিয়েছে, সংশ্লিষ্ট রাজ্যে তদন্তের ক্ষেত্রে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে।
অর্থাৎ সিবিআই'কে তদন্তের ক্ষেত্রে এবার রাজ্যের অনুমতি নিতে হবে। সন্দেশখালির মামলায় (Sandeshkhali Probe) সিবিআই'য়ের এফআইআরকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। আজ বুধবার বিচারপতি বিআর গভাই (Justices BR Gavai) এবং বিচারপতি কেবি বিশ্বনাথন (KV Vishwanathan) এর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

দীর্ঘ শুনানিতে একাধিক বিষয় সামনে আসে। সুপ্রিম কোর্ট বলে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ CBI এর এফআইআর দায়েরকে চ্যালেঞ্জ করে কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা মামলাটি আইনত গুরুত্বপূর্ণ।
যদিও মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী বলেন, সিবিআই একটি তদন্তকারী সংস্থা। কিন্তু সেই সংস্থাকে অপব্যবহার করছে কেন্দ্র। এই বিষয় মামলার শুনানিতে বেশ কিছু সংবিধানে ধারার উল্লেখ করেন আইনজীবী। পাল্টা সিবিআই'য়ের তরফেও বেশ কিছু যুক্তি তোলা হয়। যদিও বিচারপতি বিআর গভাই'য়ের বেঞ্চ তা খারিজ করে দেয়। এবং সরকারের অনুমতি নেওয়ার কথা বলে। যা অবশ্যই স্বস্তি রাজ্য সরকারের কাছে।
অবশ্যই ধাক্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। যদিও আগামী ১৩ অগাস্ট ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে। সেদিন সিবিআই এবং রাজ্য সরকারের ফের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। বলে রাখা প্রয়োজন, গত ৮ মে এই সংক্রান্ত মামলা শুনানি হলেও রায়দান স্থগিত রেখেছিল।
এদিন সুপ্রিম কোর্টর এহেন রায় গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে ঐতিহাসিক জয়। এমনকি রাজ্যের নৈতিক জয় বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই মন্ত্রী।
বলে রাখা প্রয়োজন, সন্দেশখালি এবং রেশন দুর্নীতি মামলায় ৪০ টিরও এফআইআর দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রত্যেক মামলার তদন্ত করছে সিবিআই। এমনকি এই বিষয়ে সুপ্রিম কোর্টইও মান্যতা দিয়েছে। আর এরপরেই এদিনের সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications