শিবসেনা, এনসিপি, কংগ্রেসের আবেদন! আস্থা ভোটের সময় নিয়ে আজ রায় ঘোষণা সুপ্রিম কোর্টের

মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের সময় নিয়ে আর কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট।

মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের সময় নিয়ে আর কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে সোমবার। সোমবার সকালে তিন বিচারপতির বেঞ্চে সওয়াল করেন আইনজীবীরা। একদিকে যেমন ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বিজেপির তরফে ছিলেন, মুকুল রোহাতগি। বিরোধীদের তরফে ছিলেন দুজন আইনজীবী।

শিবসেনা, এনসিপি, কংগ্রেসের আবেদন! আস্থা ভোটের সময় নিয়ে আজ রায় ঘোষণা সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে শুনানির সময় সলিসিটর জেনারেল বলেন, তিন দল ( শিবসেনা, কংগ্রেস, এনসিপি) একসঙ্গে থাকার দাবি করলেও, তারা একজন আইনজীবী দাঁড় করাতে পারেনি। যদিও সোমবার বিকেলে তিনদল মুম্বইয়ের বেসরকারি হোটেলে একসঙ্গে জানায় তাদের দিকে ১৬২ জন বিধায়ক রয়েছে। আস্থা ভোট নিয়ে সময় ঘোষণা হলেই, বিধানসভায় তারা প্রমাণ করে ছাড়বেন বলে জানিয়েছে এই তিনদল। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, বিরোধীদের তরফে রয়েছে ১৩৭ জন বিধায়ক।

সোমবার সওয়ালে অভিষেক মনু সিংভি বলেন, যদি বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকেই, তাহলে ভয় কিসের। তিনি আরও বলেন ঠাকরের পিছনে সমর্থন রয়েছে ৪৮ জন এনসিপি, ৫৬ জন শিবসেনা এবং ৪৪ জন কংগ্রেস বিধায়কের।

অন্যদিকে অজিত পাওয়ারের আইনজীবী মনিন্দার সিং দাবি করেন, অজিত পাওয়ার এনসিপির প্রতিনিধিত্ব করছেন। আর মহারাষ্ট্রের রাজ্যপাল দেবেন্দ্র ফড়নবিশকে আমন্ত্রণ জানিয়ে সঠিক কাজই করেছেন।
সোমবার বিকেলে এনসিপি জানিয়ে দিয়েছে, দলের বিধায়কদের তাঁকে সমর্থন নিয়ে যে দাবি অজিত পাওয়ার করেছেন তা ঠিক নয়। বিধানসভায় আস্থা ভোট হলেই তা প্রমাণ হয়ে যাবে। বিজেপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছে এনসিপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+