তিন তালাক অসাংবিধানিক, ছয় মাসের মধ্যে কেন্দ্রকে আইন তৈরি করতে নির্দেশ সুপ্রিম কোর্টের
তিন তালাক নিয়ে রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট।
তিন তালাক নিয়ে রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। এই প্রথা সুন্নি সম্প্রদায় এক হাজার বছরের বেশি সময় ধরে মেনে আসছে তা স্বীকার করেও তা আগামী ছয় মাসের জন্য রদ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রথাকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির মধ্যে তিনজন এই প্রথা অসাংবিধানিক বলে মত দেন।

আগামী ছয় মাসের মধ্যে তালাক দিলে মহিলারা আদালতে আবেদন করলে তা সঙ্গে সঙ্গে খারিজ হবে। পাশাপাশি কেন্দ্রকে আগামী ছয় মাসের মধ্যে নতুন আইন তৈরি করারও নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পর অনেকেই মনে করছেন, প্রথাটি দীর্ঘদিন ধরে চলে এলেও তা ছয় মাসের জন্য রদ করে নতুন আইন করতে বলেছে সুপ্রিম কোর্ট। ফলে ধরে নেওয়া যেতে পারে বর্তমান প্রথাটি প্রায় উঠেই গেল।
এদিন মুখ্য বিচারপতি জেএস খেহর বলেন, সংবিধানের ১৪, ১৫, ২১ ও ২৫ নম্বর ধারার লঙ্ঘন করছে না তিন তালাকের প্রথা। তবে কেন্দ্রকে ছয় মাসের মধ্যে আইন পাশ করতে হবে। রাজনীতিকে দূরে সরিয়ে রেখে এই বিষয়ে সব দলকে একজোট হয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।












Click it and Unblock the Notifications