বহাল থাকবে বাংলাদেশ থেকে আসা মানুষের নাগরিকত্ব! ৬-এ ধারার সাংবিধানিক বৈধতা মানল সুপ্রিম কোর্ট
6-A of Citizenship Act: ভারতীয় নাগরিকত্ব আইনের ৬-এ ধারার সাংবিধানিক বৈধতা মানল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল। দীর্ঘ শুনানি শেষে ভারতীয় নাগরিকত্ব আইনের ৬-এ ধারার সাংবিধানিক বৈধতা মানল সর্বোচ্চ আদালত।
তবে এই নির্দেশ দেওয়ার ক্ষেত্রে পাঁচ বিচারপতির একমত সামনে আসেনি। সাংবিধানিক বৈধতা মানার ক্ষেত্রে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি মনোজ মিশ্র রায় একমত হন। কিন্তু বিচারপতি জেবি পারদিওয়ালা এই ধারাকে অসংবিধানিক (6-A of Citizenship Act) বলে ব্যাখ্যা করেছেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে ভারতীয় নাগরিকত্ব আইনের (6-A of Citizenship Act) ক্ষেত্রে এই রায় খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ঐতিহাসিকও বটে। বলে রাখা প্রয়োজন, ১৯৬৬ সালের ১ জানুয়ারির আগে বাংলাদেশ থেকে বহু মানুষ অসমে প্রবেশ করে। অসম অ্যাকর্ড অনুযায়ী তাঁদের দেওয়া নাগরিকত্ব বোধ কিনা তা নিয়ে মামলা হয়। এই সংক্রান্ত মোট ১৭ টি আবেদন জমা পরে সুপ্রিম কোর্টে।
আবেদনকারীদের দাবি ছিল, ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করছে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৬-এ ধারা। এমনকি বাংলাদেশ থেকে আশা অনুপ্রেবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার ফলে অসমের জনবিন্যাসে ব্যাপক বদল ঘটছে বলেও সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে। বিভিন্ন সংকটের কথা তুলে ধরা হয় আবেদনের পক্ষে। এমনকি দীর্ঘ শুনানিতেও এই বিষয়ে বক্তব্য রাখা হয়।
দীর্ঘ শুনানি শেষে ১৯৮৫ সালের অসম চুক্তি এবং নাগরিকত্ব আইনের ধারা 6A-কে সুপ্রিম কোর্ট বৈধ বলে জানান। ৪:১ এই অনুপাতে এই নির্দেশ দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। ফলে ১৯৬৬ সালের ১লা জানুয়ারি থেকে ১৯৭১ সালের মধ্যে বাংলাদেশ থেকে অসমে আসা মানুষের নাগরিকত্ব বহাল থাকবে।
সুপ্রিম কোর্ট এদিন পর্যবেক্ষণে জানায়, অসমে কম জনসংখ্যার কথা বিবেচনা করে 'কাট অফ ডেট' তৈরি করা ঠিক ছিল।এদিন নির্দেশ জানাতে গিয়ে সুপ্রিম কোর্ট জানায়, প্রত্যেক নাগরিককে দায়িত্বপূর্ণ ভাবে ভারতের আইন এবং সংবিধানকে মানতে হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications