স্বস্তিতে সঞ্চালিকা, নবী বিতর্কে নবিকা কুমারের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের অধীনে

স্বস্তিতে সঞ্চালিকা, নবী বিতর্কে নবিকা কুমারের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের অধীনে

সর্বভারতীয় টেলিভিশনে একটি বিতর্ক সভায় বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মা নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। মন্তব্যের জেরে ভারতের একাধিক জায়গায় নুপূর শর্মার বিরুদ্ধে অভিযোগ করা হয়। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কর নভিকা কুমারের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে এফআইআর দায়ের করা হয়েছিল। শুক্রবার সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশের আইএফএসও ইউনিটে নবিকা কুমারের বিরুদ্ধে করার সমস্ত অভিযোগ স্থানান্তরের নির্দেশ দিয়েছে। এর আগে নূপুর শর্মার সমস্ এফআইআর দিল্লি পুলিশে স্থানান্তরিত করার নির্দশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

স্বস্তিতে সঞ্চালিকা, নবী বিতর্কে নবিকা কুমারের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের অধীনে

দিল্লি পুলিশের আইএফএসও দ্বারা নথিভুক্ত এফআইআর গুলোকে প্রধান মামলা হিসেবে গ্রহণ করা হয়। ভবিষ্যতের এফআইয়ের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। একই সংক্রান্ত যে কোনও এফআইআর দিল্লি পুলিশের আইএফএসও-র অধীনে চলে আসবে।

জানা গিয়েছে, নবিকা কুমারের বিরুদ্ধে করা এফআইআরগুলোর বিরুদ্ধে আগামী চার সপ্তাহ কোনও জোরপূর্বক ব্যবস্থা নেওয়া যাবে না। অন্যদিকে, নথিভুক্ত এফআইআর বাতিলের আবেদন করে আদালতের দ্বারস্থ হতে পারেন। বিচারপতি এম আর শাহ ও কৃষ্ণা মুরারির গঠিত বেঞ্চ এই নির্দেশ দেয়।

নবিকা কুমারের পাশাপাশি প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধেও দেশের বিভিন্ন প্রান্তে অভিযোগ দায়ের করা হয়েছিল। বেসরকারি সংবাদমাধ্যমে তিনি নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এই বিতর্কিত মন্তব্যের জেরে, দেশ জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে বরখাস্ত করেন।
পশ্চিমবঙ্গ, কেরল, বিহার, সহ দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক অশান্তি হিংসার আকার ধারণ করে। এই ঘটনায় বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম দেশগুলো যেমন ইরান, কুয়েত সৌদি আরব, সংযুক্ত আমিরশাহী নিন্দার প্রস্তাব দেয়। ঘটনার জেরে একাধিক ব্যক্তি দেশের বিভিন্ন প্রান্তে এফআইআর দায়ের করেন। সেই এফআইআরগুলো এক জায়াগায় নিয়ে আসার আবেদন সুপ্রিম কোর্টে করেন।

সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়েন নূপুর শর্মা। আদালত দেশ জুড়ে অশান্তি, প্রাণহানির জন্য তাঁকে দায়ী করেন। শুধু তাই নয়, ধর্মীয় বিষয়ে কথা বলার আগে দেখে নেওয়া উচিৎ ভাবাবেগে আঘাত লাগছে না বলে আদালত পরামর্শ দেয়। তবে বর্তমানে নূপুর শর্মার এফআইআরগুলো দিল্লি পুলিশের কাছে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+