RG Kar Hospital: আজ সুপ্রিম কোর্টে আরজি কর হাসাপাতাল কাণ্ডের শুনানি, শীর্ষ আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে দেশ
আজ সুপ্রিম কোর্টে আরজি কর হাসপাতাল কাণ্ডের শুনানি। গতকাল শীর্ষ আদালতে এই ঘটনায় স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। শীর্ষ আদালত সেই মামলা গ্রহণ করে। এবং আজকে অর্থাৎ মঙ্গলবার মামলার শুনানির দিন ধার্য করেছিল শীর্ষ আদালত।
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছ থেকে তদন্তের যাবতীয় নথিপত্র সংগ্রহ করেছে তারা। ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্যাতিতার মা-বাবার সঙ্গেও কথা বলে এসেছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই এই ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের লাই ডিটেক্টর টেস্ট করানোর তোর জোর শুরু করে দিয়েছে তারা।

আরজি কর কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই দফায় দফায় জেরা করা হচ্ছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করে চলেছে। গত তিন দিন ধরে তাঁকে জেরা করার পর মঙ্গলবারে ফের সিজিও কমপ্লেক্সে তাকে তলব করা হয়েছে। মঙ্গলবার ফের জেরা করা হবে সন্দীপ ঘোষকে। ঘটনার দিন তাঁর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। নির্যাতিতার মর্মান্তির মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন তিনি।
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই মামলা লড়বেন বলে জানা গিয়েছে। প্রধানবিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। সকাল ১০টা থেকে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টে এই স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী এবং তেলেঙ্গানার এক চিকিৎসক শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিলেন এই মামলার শুনানির জন্য। তেলেঙ্গানার সেই চিকিৎসক সেকেন্দ্রাবাদ আর্মি কলেজ অব ডেন্টাল সায়েন্সের চিকিৎসক মনিকা সি আবেদন করেছিলেন। তারপরেই স্বতোঃপ্রণোদিত মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications