আজ নির্ভয়াকাণ্ডে দোষী পবন কুমারের বিশেষ আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে

সোমবার নির্ভয়া মামলায় দোষী পবন কুমারের বিশেষ আবেদনের ভিত্তিতে শুনানি হবে সুপ্রিম কোর্টে। ২০১২ সালে দিল্লিতে প্যারামেডিকেল ছাত্রীকে গণধর্ষণের সময়ে নাবালক ছিল পবন। এই দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মৃত্যুদণ্ডে দণ্ডিত ওই অপরাধী।

নথিকে ভুয়ো বলে জানিয়ে দেয় দিল্লি হাইকোর্ট

নথিকে ভুয়ো বলে জানিয়ে দেয় দিল্লি হাইকোর্ট

পবন কুমারের আইনজীবী স্কুলের যে নথি আদালতে জমা দেন, সেই নথি অনুযায়ী পবনের জন্ম ৮ অক্টোবর, ১৯৯৬। কিন্তু সেই নথিকে ভুয়ো বলে জানিয়ে দেয় দিল্লি হাইকোর্ট। এরপরেই পবনের আইনজীবী এপি সিং হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এছাড়াও সাজাপ্রাপ্ত পবন ১ ফেব্রুয়ারি হওয়া মৃত্যুদণ্ডের শাস্তিকেও রোধ করার আবেদন জানিয়েছেন। গত ১৯ ডিসেম্বর পবনের আইনজীবী হাইকোর্টে তার বয়সের ভুয়ো প্রমাণ পেশ করে এবং আদালতেও আসে না। এরপরই হাইকোর্ট পবনের দাবি খারিজ করে দেয়।

আজ তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি

আজ তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি

সুপ্রিম কোর্টে আজ বিচারপতি আর ভানুমতী নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে। নির্ভয়া ধর্ষণের অপর এক দোষী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন আগেই খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এদিকে দিল্লি আদালত ইতিমধ্যে ফাঁসির তারিখ জানিয়ে দিয়েছে। বিভিন্ন আবেদনের কারণে ২২ জানুয়ারি ফাঁসি কার্যকর সম্ভব হবে না বলে ফাঁসির তারিখ পিছিয়ে ১ ফেব্রুয়ারি।

মুকেশের প্রাণভিক্ষার আবেদন নাকচ করেন রাষ্ট্রপতি

মুকেশের প্রাণভিক্ষার আবেদন নাকচ করেন রাষ্ট্রপতি

গত সপ্তাহের শুক্রবারই রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সাজাপ্রাপ্ত মুকেশের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছিলেন। অপর তিনজন দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা এখনও পর্যন্ত প্রাণভিক্ষার আবেদন দায়ের করার সাংবিধানিক প্রতিকার গ্রহণ করতে পারেনি। অন্যদিকে সুপ্রিম কোর্ট ১৪ জানুয়ারি বিনয় ও মুকেশের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিউরেটিভ আবেদনও নাকচ করে দেওয়া হয়।

গত বছর জুলাইতেও শীর্ষ আদালতে আবেদন নাকচ হয় পবনের

গত বছর জুলাইতেও শীর্ষ আদালতে আবেদন নাকচ হয় পবনের

হাইকোর্টে নিজেকে নাবালক বলে দাবি করা পবন এর আগেও একই আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। এমনকী তার মৃত্যুদণ্ড রদ করে দেওয়া হোক বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু গত বছরের ৯ জুলাই তার আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+