শীতকালীন ছুটির পর মুসলিমদের বহুবিবাহ ও নিকাহ হালালা শুনানি সুপ্রিমকোর্টে
সুপ্রিমকোর্ট সোমবার জানিয়ে দিল যে শীতকালীন ছুটির পর বহুবিবাহ ও নিকাহ হালালা সংক্রান্ত শুনানি হবে।
সুপ্রিমকোর্ট সোমবার জানিয়ে দিল যে শীতকালীন ছুটির পর বহুবিবাহ ও নিকাহ হালালা সংক্রান্ত শুনানি হবে। প্রধান বিচারপতি এসএ বোবদে ও বিচারপতি বিআর গাওয়াই ও বিচারপতি সৌর্যকান্তের এজলাশে থাকা মামলটির জরুরি ভিত্তিতে শুনানি সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়। শীতকালীন ছুটির পর ২০২০ সালের জানুয়ারিতে এই মামলার শুনানি হতে পারে বলে জানানো হয়।

বিজেপি নেতার আবেদন
বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের দায়ের করা আবেনদনের ভিত্তিতে এই শুনানি হওয়ার কথা। আবেদনে দাবি করা হয়েছে যে মুসলিমদের বহুবিবাহ ও নিকাহ হালালা অসংবিধানিক ও এটিকে অবিলম্বে অবৈধ ঘোষণা করা হোক।

অবিলম্বে বন্ধ করা হোক এই প্রথাগুলি
তাৎক্ষণিক তিন তালাককে অসাংবিধানিক বলে রায় ঘোষণার কয়েক মাস পর ২০১৮ সালেই মুসলমানদের বহুগামিতা বা বহুবিবাহ এবং নিকাহ হালালার সাংবিধানিক বৈধতা বিচার করে দেখার বিষয়ে মামলা দায়ের করা হয়। মুসলমানদের এই দুই প্রথাকে তুলে দিতে আদালতে পিটিশন জমা পড়েছে। এই বিষয়ে কেন্দ্র ও আইন কমিশনের কী বক্তব্য তা খোলসা করে জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল।

কী এই নিকাহ হালালা?
বহুগামিতায় একজন মুসলমান পুরুষ একাধিক নারীকে বিবাহ করতে পারে। ধর্মে তার সম্মতি রয়েছে। এদিকে নিকাহ হালালা-র অর্থ একবার বিচ্ছেদ হলে স্ত্রীর সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করা যায় না। সেই মহিলাকে পরপুরুষের হাতে বিয়ে দিয়ে তুলে দিয়ে তার সম্মতি নিয়ে ফের তাকে নিকাহ করা যেতে পারে।

স্বামীর বহুবিবাহ নিয়ে স্ত্রী অভিযোগ জানাতে পারেন না!
মুসলিম পার্সোনাল ল মোতাবেক একজন ব্যক্তি বহুবিবাহ করলে স্বামীর বহুবিবাহ নিয়ে স্ত্রী অভিযোগ জানাতে পারবেন না। তবে ২০১৭ সালে তিন তালাক রদ করার পরে এই আইন রদ নিয়েও মুসলমান সমাজের একাংশ আশার আলো দেখতে শুরু করে। এখন দেখার সর্বোচ্চ আদালতের শুনানি হলে তার ভিত্তিতে কী সিদ্ধান্ত নেওয়া হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications