সুপ্রিম কোর্টে ফের অযোধ্যা মামলা! শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে
অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক আবেদনকারীর বক্তব্য শুনবে। আবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ আদালত ২০১০-এর ৩০ সেপ্টেম্বরের এলাহাবাদহাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি গ্রহণ করুক।
অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক আবেদনকারীর বক্তব্য শুনবে। আবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ আদালত ২০১০-এর ৩০ সেপ্টেম্বরের এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি গ্রহণ করুক। রাজেন্দ্র সিং বিশারদ সিং নামে এক ব্যক্তি এই আবেদন জানিয়েছেন। এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসএ ববদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোকভূষণ এবং আব্দুল নাজিরের বেঞ্চে এই শুনানি হবে।

আবেদনকারী বলেছেন, সমস্যা মেটানোর জন্য মধ্যস্থতাকারীর কথা বলা হলেও, সেব্যাপারে কাজ তেমন এগোয়নি।
অযোধ্যার বাসিন্দা গোপাল সিং বিশারদ ১৯৫০ সালে ফৈজাবাদ সিভিল কোর্টে এব্যাপারে আবেদন জানিয়েছিলেন। বলেছিলেন পুজো করার যে অধিকার, তাতে বাধা দিয়েছে রাজ্য সরকার। বিগ্রহ সরানোর বিরুদ্ধে তিনি আদালতে আবেদন করেছিলেন।
সেই গোপাল সিং-এর ছেলে রাজেন্দ্র সিং-এর আবেদনে বলা হয়েছে, আদালত নিযুক্ত তিন বিশিষ্ট মধ্যস্থতাকারীর সঙ্গে তিনিও মধ্যস্থতাকারী হিসেবে এগিয়েছিলেন। পাঁচমাসে তিনি তিনটি বৈঠকেও যোগ দিয়েছিলেন। কিন্তু সেরকম পোক্ত কোনও প্রস্তাব কারও দিক থেকেই আসেনি। তিনি আরও বলেছেন, ২০১৯-এর জুনের বৈঠকে মধ্যস্থতাকারী
হিসেবে তাঁকে ডাকাও হয়নি।
এলাহাবাদ হাইকোর্টের রায়ে বলা হয়েছিল বিতর্কিত ২.৭ একর জমি রামলালা, নির্মোহী আখাড়া এবং সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে সমভাবে ভাগ করে দেওয়া হোক।
এবছরের ৮ মার্চ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ আবেদন বিবেচনা করতে গিয়ে, সমস্যা সমাধামের জন্য মধ্যস্থতাকারী সহায়তার নির্দেশ দিয়েছিল।












Click it and Unblock the Notifications