Same Sex Marriage: সমলিঙ্গ বিবাহ বৈধ? দেবীপক্ষেই রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট

Same Sex Marriage: সমলিঙ্গ বিবাহ কি বৈধ! আজ মঙ্গলবার চূড়ান্ত নির্দেশ শোনাবে সুপ্রিম কোর্ট। গত কয়েক মাস ধরে এই বিষয়ে দফায় দফায় শুনানি হয় বিশেষ বেঞ্চে। দীর্ঘ শুনানি শেষে আদালত চূড়ান্ত রায়দান স্থগিত রেখেছিল। আজ মঙ্গলবার এই বিষয়ে চূড়ান্ত নির্দেশ শোনাবে। এমনটাই জানা জাচ্ছে। সমলিঙ্গ বিবাহ নিয়ে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে গোটা সমকামী সমাজ।

আমেরিকা সহ বিশ্বের একাধিক দেশে সমলিঙ্গ বিবাহের (Same Sex Marriage) ক্ষেত্রে আইনি স্বীকৃতি রয়েছে। কিন্তু ভারতে তা এখনও দেওয়া হয়নি। যদিও এর আগে সমকামী সম্পর্ককে বৈধ বলে ঐতিহাসিক রায় শুনিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু সমলিঙ্গ বিবাহের (Same Sex Marriage) ক্ষেত্রে কোনও আইনি স্বীকৃতি নেই।

Same Sex Marriage

আর সেই স্বীকৃতি চেয়েই সুপ্রিম কোর্টে মামলা হয়। প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিশেষ বেঞ্চ এই মামলার শুনানির জন্যে গঠিত হয়। বিশেষ বেঞ্চে বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিহ্মাও রয়েছেন। গত মে মাসে এই মামলার (Same Sex Marriage) দীর্ঘ শুনানি হয়।

সমলিঙ্গ বিবাহকে যদি মান্যতা দেওয়া হয়, সেক্ষেত্রে সামাজিক এবং আইনিগত ভাবে কি সমস্যা তৈরি হতে পারে এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়। এমনকি এই বিষয়ে (Same Sex Marriage) দেশের সমস্ত রাজ্যগুলির বক্তব্যও জানতে চায় সুপ্রিম কোর্ট। যেখানে দেশের তিন রাজ্য সমলিঙ্গ বিবাহ নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল।

সেই তালিকায় ছিল রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং অসম সরকার। এই ধরনের (Same Sex Marriage) বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়া হলে সমাজের ভারসাম্য নষ্ট হতে পারে বলে কার্যত আশঙ্কা প্রকাশ করা হয়। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রিয় সরকার কমিটি গঠন করবে বলেও শুনানিতে জানানো হয়। দীর্ঘ সওয়াল-জবাব শেষে এদিন বিশেষ বেঞ্চ কি নির্দেশ দেয় সেদিকেই নজর সবার।

উল্লেখ্য, সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৮ জন সমকামী দম্পত্তি (Same Sex Marriage) একটি পিটিশন দায়ের করে সুপ্রিম কোর্ট। আবেদনে সমকামী বিবাহকে আইনি স্বীকৃতির পাশাপাশি সমাজিক ক্ষেত্রে মান্যতা দেওয়ার কথাও জানানো হয়। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যাতে মান্যতা দেওয়া হয় সেই আবেদন জানানো হয়। আর এই বিষয়ে আদালত যদি সমকামী বিবাহকে (Same Sex Marriage) আইনি স্বীকৃতি দেয় তাহলে নয়া দিগন্ত খুলে যবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+