Big Breaking অযোধ্যায় রাম মন্দির-বাবরি মসজিদ মামলায় রায় ঘোষণা শনিবার
রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায় আগামিকাল শনিবার ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। এমনটাই সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে।
রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায় আগামিকাল শনিবার ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। এমনটাই সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ আগামিকাল সকাল সাড়ে দশটা নাগাদ রায় ঘোষণা করবে। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেওয়ার আগেই এই মামলার রায় ঘোষণা করা হবে বলে শীর্ষ আদালত জানিয়েছিল। তারপরে এদিন সংবাদসংস্থা পিটিআই এর খবর অনুযায়ী রায় ঘোষণা হতে চলেছে শনিবারই।

টানা ৪০ দিনের ম্যারাথন শুনানির পর বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ মামলার রায় স্থগিত রাখে। জানানো হয় ১৭ নভেম্বর মুখ্য বিচারপতির অবসর গ্রহণের আগেই এই মামলার রায় দান করা হবে। সেইমতো শনিবারই সেই মাহেন্দ্রক্ষণ যখন এই মামলার রায়দান করা হবে।
Supreme Court to deliver verdict on Ayodhya matter tomorrow. pic.twitter.com/mfb3hzTNSq
— ANI (@ANI) November 8, 2019
২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট অযোধ্যা মামলা নিয়ে একটি রায় দেয়। তাতে বিবদমান তিনটি পক্ষকে রাম মন্দির-বাবরি মসজিদের এলাকার ২.৭৭ একর জমি তিন ভাগে ভাগ করে দিতে বলা হয়েছিল। সেই ভাগের একটি করে যেত সুন্নি ওয়াকফ বোর্ড, শিরোমনি আখড়া ও রামলল্লাদের ভাগে। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে বেশ কয়েকটি মামলা হয়। সবকটি মামলাকে একত্র করে আদালত শুনছিল। তারই রায় স্থগিত ছিল যা শনিবার প্রকাশিত হতে চলেছে।












Click it and Unblock the Notifications