পয়েন্ট ব্ল্যাঙ্ক বিতর্কে শীর্ষ আদালতের নজর, ১৬ ফেব্রুয়ারি হিমন্ত মামলার শুনানি

পয়েন্ট ব্ল্যাঙ্ক ভিডিয়ো ঘিরে রাজনৈতিক তরজা গড়িয়েছে আদালতের চৌকাঠে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন দেশের সর্বোচ্চ বিচারব্যবস্থার আওতায়। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বিষয়টি শুনবে সুপ্রিম কোর্ট।

গত সপ্তাহে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি গ্রহণ করে। তবে সেদিন শুনানির নির্দিষ্ট দিন জানানো হয়নি। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি, সোমবার এই মামলার শুনানি হবে। ওই বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন বিচারপতি জয়মাল্য বাগচী।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। অসম বিজেপির সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিতর্ক বাড়তেই ভিডিওটি সরিয়ে নেওয়া হয়। তবুও বিরোধীদের একাংশ বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন ও জনস্বার্থ মামলা দায়ের করেন।

মামলাকারীদের আইনজীবীর দাবি, বিতর্কিত ভিডিয়ো প্রকাশের পরও কোনও এফআইআর দায়ের হয়নি। সেই প্রেক্ষিতে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। শুনানির প্রাথমিক পর্যায়ে প্রধান বিচারপতি মন্তব্য করেন, নির্বাচন ঘনিয়ে এলে অনেক সময় রাজনৈতিক লড়াইয়ের একাংশ আদালতেও স্থান পায়। তবে সেই সঙ্গে তিনি জানান, বিষয়টি বিচারযোগ্য বলেই মামলা গ্রহণ করা হয়েছে।

এখন রাজনৈতিক মহল থেকে আইনি বিশেষজ্ঞ সকলের নজর ১৬ ফেব্রুয়ারির দিকে। ওই দিনের শুনানিতে কী পর্যবেক্ষণ বা নির্দেশ দেয় শীর্ষ আদালত, তার উপরই নির্ভর করবে এই বিতর্কের পরবর্তী গতিপথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+