সাক্ষাৎকারের তর্জমা দাবিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টের কাছে সাক্ষাৎকারের তর্জমা সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সেই আদেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার রাতে এই মর্মে বিশেষ শুনানি হয়। সেই শুনানিতেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্বতঃপ্রণোদিত স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। শুক্রবার রাত ৮টায় সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চ গঠিত হয়। সেই বেঞ্চই হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছে নথি চেয়ে নির্দেশ জারি করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

শুক্রবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির বিষয়টি অন্য বিচারপতির এজলাসে পুনরায় পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর জন্য তাঁর একটি সাক্ষাৎকারই দায়ী।
সাক্ষাৎকারের তর্জমা শোনার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দেন। তারপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে ওই তর্জমা চেয়ে পাঠান। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছে নির্দেশ যায় রাত ১২টার মধ্যে সাক্ষাৎকারের তর্জমার নথি প্রেরণ করার।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, তিনি এজলাসে ১২টা ১৫ পর্যন্ত অপেক্ষা করবেন বলেও এই নির্দেশে জানান। তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের পর সুপ্রিম কোর্টে বিশেষ শুনানির ব্যবস্থা করা হয়। রাত ৮টায় বিশেষ শুনানিতে সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে।

এর ফলে স্পষ্ট হয়ে গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি সাক্ষাৎকারের তর্জমা তিনি পাবেন না। শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেলকে সেই নথি নির্দিষ্ট সময়ক্রমে পাঠাতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। কেননা বিচারপতি সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে দিয়েছে। এখন দেখার বিচারপতি গঙ্গোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন।
সম্প্রতি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই সুপ্রিম কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ব্যতিক্রমী সাক্ষাৎকার দেওয়ার প্রসঙ্গ ওঠে। সেখানে তিনি যে কথা বলেছিলেন সেখানে এক বিশেষ দিকে তাঁর অভিমুখ ছিল।
Recommended Video
সেই সাক্ষাৎকারের তর্জমা শোনার পর শীর্ষ আদালত মন্তব্য করেছিল, বিচারাধীন বিষয়গুলি নিয়ে সাক্ষাৎকার দেওয়ার কোনও আইনি অধিকার নেই বিচারপতির। সেইমতো প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার সমন্বয়ে গঠিত বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।












Click it and Unblock the Notifications