গ্রুপ সি এবং নবম-দশম নিয়োগের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
নিয়োগে ফের একবার ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ধাক্কা। দুই ক্ষেত্রেই নিয়োগের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার এই সংক্রান্ত একটি মামলার শুয়ানি হয় শীর্ষ আদালতে। বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

শুনানি শেষে দুটি ক্ষেত্রেই নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।
শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যেই গ্রুপ সি'তে কেলেঙ্কারি সামনে আসে। আর এরপরেই গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে নবম এবং দশম শ্রেণিতেও ৬১২ জনের নিয়োগ বাতিল হয়। শূন্যপদে যাতে নিয়োগ হয় সেই সংক্রান্ত নির্দেশও দেয় কলকাতা হাইকোর্ট। '
আর এহেন নির্দেশের পরেই নিয়োগ প্রস্তুতি শুরু করে স্কুল সার্ভিস কমিশন। সেই মতো আজ শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের কাউন্সেলিং ছিল। ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের থেকেই এই কাউন্সেলিংয়ের জন্যে ডাকা হয়।
ওয়েটিং লিস্ট থেকে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করে এসএসসি। বৃহস্পতিবার প্রথম দফার কাউন্সেলিংয়ের জন্য ডাকাও হয়েছিল। কিন্তু এর মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বাতিল হয়ে যাওয়া চাকরি প্রার্থীরা। বিচারপতি অনিরুদ্ধ রায় ও সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।
শুনানিতে মেয়াদ উত্তীর্ন শূন্যপদে কীভাবে ফের নিয়োগ তা নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। শুধু তাই নয়, আরও বেশ কয়েকটি প্রশ্ন তোলেন ডিভিশন বেঞ্চ। আর এরপরেই গ্রুপ সি ও নবম-দশম শ্রেণির শূন্যপদে নিয়োগের স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। আগামী এক সপ্তাহের জন্যে এই নির্দেশ জারি করা হয়েছে।
যদিও এই নিয়োগের উপর অন্তবরতীকালিন স্থগিতাদেশ দেওয়ার আবেদন রাখেন চাকরি যাওয়া প্রার্থীরা। যদিও তা গ্রাহ্য করেনি শীর্ষ আদালত। বলে রাখা প্রয়োজন, এর আগে শূন্যপদে নিয়োগের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় চাকরি হারা প্রার্থীরা। যদিও হাইকোর্ট তাঁদের কথা শোনেনি। আর এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ।
আর এই নির্দেশ সামনে আসার পরেই চাকরি যাওয়া প্রার্থীরা লড়াই জারি রাখার কথা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications